নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি: গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র ‎ আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক

স্বৈরাচারের দোসর’ অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যঙ্গচিত্র প্রদর্শন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে থাকা সৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত শিক্ষকদের ব্যঙ্গচিত্র প্রদর্শনী করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।আজ (২৩ এপ্রিল ২০২৫) দুপুর ১:৩০ থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।



এর আগে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে “জয় বাংলা” গান বাজিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকা শিক্ষকদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়।



আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য অধ্যাপক মুহসিন উদ্দিনের মতো একজন সম্মানিত শিক্ষককে অপমান করেছেন এবং বেআইনিভাবে সিন্ডিকেট থেকে সরিয়ে দিয়েছেন। অধ্যাপক মুহসিনকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

তারা আরও বলেন, রেজিস্ট্রার মনিরুল ইসলাম মনপুরা একজন আ.লীগের পদধারী নেতা। নিয়মবহির্ভূতভাবে তাকে পুনরায় দায়িত্বে রাখা হয়েছে, যা প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী। তাকে দ্রুত অপসারণ করতে হবে।



শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় যারা গণহত্যার সমর্থন করেছিলেন এবং প্রশাসনের চাটুকারিতে লিপ্ত ছিলেন, এমন বহু শিক্ষক-কর্মচারী এখনো বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। উপাচার্য পুনরায় তাদের প্রশাসনে পুনর্বাসন করছেন। এসব শিক্ষক-কর্মচারীদের প্রশাসনিক ও লাভজনক সব কমিটি থেকে সরিয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো স্থান নেই।



আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিন খান বলেন, “আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো ফ্যাসিবাদের দোসর দেখতে চাই না। আমাদের ৪ফা দাবি মানা না হলে আমরা সামনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”উল্লেখ্য গত কয়েকদিন যাবৎ ৪ দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও খবর