নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় গভীর রাতে মা ও মেয়ে ডাকাত দলের কাছে গণধর্ষণের শিকার, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে মা ও মেয়ে ডাকাত দলের কাছে গণধর্ষণের শিকার হয়েছে স্বর্ণালংকার ও কাছে থাকা নগদ টাকা লুট করে নিয়েছে ডাকাতদল। ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের দুলালপুর ভাল্ব ষ্টেশনের কাছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা বা লিখিত অভিযোগ পায়নি পুলিশ। জানা যায়, গত সোমবার মা ও মেয়ে ঢাকা থেকে নিজ বাড়ী হরিনাকুন্ডুর হবিতপুরের উদ্দেশ্যে বাসযোগে রওনা দেয়। বাসটি গভীর রাতে শৈলকুপার শেখপাড়া বাজার এসে পৌছলে সেখানে তারা নেমে পড়েন। এরপর ভ্যানে করে তারা ঐ রাতেই হরিনাকুন্ডুর হবিতপুর গ্রামের উদ্দেশ্য রওনা দেয়। ত্রিবেনী সড়কের দুলালপুর ভাল্ব স্টেশনের কাছে পৌছলে পথিমধ্যে ডাকাতদল তাদের ধরে মাঠের মধ্যে নিয়ে যায়। এসময় মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষন করে কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তাদের ছেড়ে দেয়। প্রাণ ভয়ে কাউকে কিছু না বলে ধর্ষিতা মা ও মেয়ে সেই রাতেই বাড়িতে ফিরে যায়। পরদিন সকালে এ ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায়। ধর্ষিতা মেয়েটি এক সেনা সদস্যদের স্ত্রী বলে জানা গেছে। এ ঘটনা ত্রিবেনী শেখপাড়া ও রামচন্দ্রপুর এলাকায় মুখে মুখে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা বা লিখিত অভিযোগ পায়নি পুলিশ।
Tag
আরও খবর