নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

থানায় হাজতিদের জন্য বুক কর্ণারের উদ্বোধন করলেন ইউএনও

থানায় হাজতিদের জন্য বুক কর্ণারের উদ্বোধন করলেন ইউএনও


থানায় হাজতিদেরকে বই পড়ার মাধ্যমে জীবন-মান আলোকিত করতে ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় নিজ উদ্যোগে ‘বই কর্ণার”উদ্বোধন করেছেন ইউএনও। 


মঙ্গলবার (২২ এপ্রিল) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার উক্ত বই কর্ণার এর শুভ উদ্বোধন করেন। 


থানায় হাজতিরা যেন বই পড়ার মাধ্যমে তাদের মূল্যবান সময়টুকু কাটাতে পারে, বিভিন্ন দুশ্চিন্তায় যাতে না পড়ে,সেজন্যই হাজতিদের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান ইউএনও সারমিনা সাত্তার। 


ইউএনও বলেন,একমাত্র বই মানুষের জীবনকে আলোকিত করতে পারে, বইয়ের একটি ভালো বাক্যই বদলে দিতে পারে একটি জীবন। এখানে ধর্মীয় গ্রন্থসহ বিভিন্ন ধরেন শিক্ষনীয় বই রয়েছে। আশা করি এটি তাদের জীবনে কিছুটা হলেও কাজে লাগবে। 


উক্ত বই কর্ণারের উদ্বোধনের সময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন। 


এসময় সাংবাদিক এনামুল হক বাবুল বই পড়া আন্দোলন নান্দাইল এর পক্ষ থেকে ৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের বই উক্ত বই কর্ণারে প্রদান করার ঘোষণা দেন। 


নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ইউএনও’র এরকম ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ উদ্যোগটি বিভিন্ন উপজেলার থানাগুলোতে নতুন দিগন্তের সূচনা করবে। জীবন-মান উন্নয়নে বই পড়ার কোন বিকল্প নেই।

Tag
আরও খবর