ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার প্ল্যানিং এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ক্যারিয়ার প্ল্যানিং এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


২১এপ্রিল (সোমবার) ২০২৫ইং তারিখে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. মো. ইকবাল মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেশনাল টেইনার ও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ  মাশাহেদ হোসেন সিমান্ত। 


সেমিনারে বক্তারা বলেন, "ক্যারিয়ার প্ল্যানিং এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের পেশাগত লক্ষ্য নির্ধারণ করে, সেগুলো অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে এবং তার কর্মজীবনে সফলতা অর্জনের জন্য নিজেকে উন্নত করবে। এ ছাড়া ক্যারিয়ার প্ল্যানিং হলো ভবিষ্যৎ পেশাগত জীবন সম্পর্কে পরিকল্পনা করা এবং তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। প্রফেশনাল ডেভেলপমেন্ট হলো নিজের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার প্রক্রিয়া, যা পেশাগত অগ্রগতি ও কর্মক্ষেত্রে সফলতা অর্জনে সহায়ক হবে। তাই শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের লক্ষ্যে আগে থেকেই নিজেকে প্রস্তুত করে তুলতে হবে।"


উক্ত সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও খবর