আমি ক্ষমতায় থাকতে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: নেতানিয়াহু রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ভোট দিতে পারবেন কিনা, জানালেন শিশির মনির সালমান শাহ হত্যা মামলা গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিষপানের তরুনের মৃত্যু ‎অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেলান্দহ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ছাড়াই 'জামিন অযোগ্য’ ধারায় মামলা নেওয়ার অভিযোগ, কর্মকর্তাদের দাবি, 'চিকিৎসা সনদ অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে' বাঘায় ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে শিক্ষককে বহিস্কারের দাবি শিক্ষার্থীদের ডোমারের ইউএনও সহ ৮৩ জনকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না’ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে হাওর অঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতে বিনামূল্যে নৌকা সার্ভিস উদ্বোধন লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ লাখাইয়ে প্রয়াত ধলাই মিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। আশাশুনির বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক রোগীর চিকিৎসা ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী

জয়পুরহাটে মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপনের ব্যতিক্রমী উদ্যোগ

জয়পুরহাটে মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করে বিভিন্ন ফুল ও পাতাবাহার বৃক্ষ রোপন করেছেন বিশিষ্ট সমাজসেবক তোফায়েল আহমেদ জুয়েল।

জয়পুরহাট জেলা সদরের জামিয়া ইবনে আব্বাস রাখি, কওমি মাদরাসার বিভিন্ন স্থানে তিনি এসব বৃক্ষ রোপন করছেন। এসব বৃক্ষ রোপনে তোফায়েল আহমেদ জুয়েলকে সহযোগিতা করেন, পৌর কেন্দ্রীয় গোরস্থান মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতী মইনুল ইসলাম, সমাজসেবক, দেলোয়ার হোসেন, মোঃ আল আমিন, মোঃ মাহফুজার রহমান, মোঃ লিটন, মোঃ বাবু বিশ্বাস ও অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা।

ব্যাতিক্রমধর্মী এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট সমাজসেবক তোফায়েল আহমেদ জুয়েল বলেন, কোনো কিছু চাওয়া বা পাওয়ার আশা থেকে নয়, মানসিক প্রশান্তি পেতেই আমি ব্যক্তিগত অর্থায়নে মাদ্রাসার সৌন্দর্য বিকাশের জন্য বৃক্ষ রোপণ করেছি।

সমাজ সেবার পাশাপাশি তোফায়েল আহমেদ জুয়েল জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি, জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, জয়পুরহাট অফিসার্স ফাউন্ডেশনের সভাপতি এবং কেন্দ্রীয় ফারিয়া স্থায়ী পরিষদের সন্মানিত সদস্য, রাজশাহী বিভাগীয় ও জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও সাবেক ছাত্রদল ও যুবদল নেতা হিসেবে তাঁর বেশ সুনাম রয়েছে। 

ইতিপূর্বে তিনি মানুষের মৃত্যুর পর চিরস্থায়ী ঠিকানা কবরস্থানের সৌন্দর্য বিকাশে জয়পুরহাট পৌর কেন্দ্রীয় কবরস্থানে ব্যাক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে সুগন্ধিযুক্ত বেলিফুল ও জবাফুলের শতাধিক বৃক্ষ রোপণ করে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সকল শ্রেণী-পেশার মানুষ। 

আরও খবর