ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

বাঙালীয়ানা সাঁজে ইবিতে বর্ষবরণ

'এবারের বৈশাখের স্বপ্ন ও শপথ আগামীর বৈষম্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সাঁজে নিজেদের পাশাপাশি ক্যাম্পাসকেও রাঙিয়ে তোলেন। ক্যাম্পাস হয়ে ওঠে বাঙালিদের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের এক অপূর্ব লীলাভূমি। 


বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। র‍্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এসে সমাপ্ত হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


নববর্ষ উপলক্ষে শিক্ষার্থীরা বাঙালি ঐতিহ্য তুলে ধরতে নিজেদেরকে নানান সাজে সজ্জিত করে। এর মাঝে বর-কনে, কৃষক, জমিদার, কুলি, চাষি, জেলে, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফিলিস্তিনের নির্যাতিত মানুষ, ফ্যাসিবাদের প্রতিকৃতি, পালকি, ঢেকি ও ঐতিহ্যের গরু-মহিষের গাড়িসহ বিভিন্ন ধর্মের ঐতিহ্যবাহী পোষাকে নিজেদেরকে সাঁজিয়ে তোলে। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে।


আনন্দ শোভাযাত্রা শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বাংলা নববর্ষে বাঙালি এবং বাংলাদেশি সংস্কৃতির ধারাবাহিকতায় সর্বত্র এ অনুষ্ঠান পালিত হয়। তারই অংশ হিসেবে আমাদের এই আয়োজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে এই নতুন বাংলাদেশ ঐক্য, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ। এই ঐক্য নিয়ে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণায় উত্তরোত্তর সামনে দিকে নিয়ে যাবো।’

আরও খবর