নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে ঝিনাইগাতীতে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা সভাকক্ষে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার দুপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। “সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সাদ্দাম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠানে গর্ভবতী মহিলাদের এবং প্রসূতি মায়েদের পরবর্তী সুস্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা কানিজ ফাতেমা ও সঞ্চালনায় ছিলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সেলিম রেজা। এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ। এ প্রচার সপ্তাহ আগামী ১৭-২২ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে। উল্লেখ্য, এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল যথাক্রমে, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। সরকারী কাজে ব্যস্ত থাকায় সভায় উপস্থিত থাকতে পারেননি বলে জানা গেছে। 

Tag
আরও খবর