ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিষ্ঠার ২৫ বছর পর দৃশ্যমান মাভাবিপ্রবি

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান ফটকের সংস্কার ও লাইটিং লোগোসহ নামফলক লাগিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই সাথে প্রতিষ্ঠার ২৫ বছর প্রধান ফটকে দৃশ্যমান হলো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাম ও লোগো।


প্রধান ফটকের জরাজীর্ণ অবস্থা ও বিশ্ববিদ্যালয়ের নাম স্পষ্টভাবে না থাকায় দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীরা  ফটক সংস্কার ও নতুন নামফলক বসানোর দাবি জানিয়ে আসছিল। তৎকালীন ভিসি অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের কাছে বেশ কয়েকবার শিক্ষার্থীরা প্রধান ফটক সংস্কারের দাবি তুলেন কিন্তু কোন প্রতিফলন লক্ষ করেনি শিক্ষার্থীরা নেওয়ার হয়নি কোন উদ্যোগ। অবশেষে প্রধান ফটক সংস্কারের দিকে নজর দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


সংস্কার কাজের সার্বিক অবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মুহাম্মদ ফারুক হোসাইন (চলতি দায়িত্ব) বলেন, "আমরা প্রধান ফটকের  কাজ শুরু করেছি। নতুন করে রঙ করার পাশাপাশি থাকবে আলোকসজ্জিত নামফলক ও বিশ্ববিদ্যালয়ের লোগো। তিনি আরও বলেন, ভাইস-চ্যান্সেলর স্যার যদি আমাদের অনুমোদন দেন তাহলে আমরা বাকি ফটকগুলোরও সংস্কার করবো।


মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, "এবার বিশ্ববিদ্যালয়কে একটু গোছানো ও সুন্দর মনে হচ্ছে। আশাকরি শিক্ষার্থীদের কাছেও এটা ভালো লাগবে।"


সংস্কার কাজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি বলেন, "বিশ্ববিদ্যালয়ের ফটক সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি। অনেক শিক্ষার্থীর প্রথম আবেগ শুরু হয় সেই ফটকের সামনে থেকেই। এই প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম দৃশ্যমান দেখে খুবই ভালো লাগছে।"


অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান বলেন,  "প্রধান ফটক সংস্কার ও নামফলক লাগানো খুবই দরকার ছিলো। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকলের দাবি ছিলো বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো যেন প্রধান ফটকে অনেক বড় করে লিখা থাকে যা বাস্তবায়ন করেছে প্রশাসন।"


এ বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান এথি বলেন, "প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের নাম থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় লাগবে। যা বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে তুলে ধরবে সবার কাছে।"


রঙ করার পাশাপাশি প্রধান ফটকে লাগানো হয়েছে ২০×৩ ফিটের একটি বাংলা ও একটি ইংরেজি লাইটিং নামফলক। প্রধান ফটক সংস্কারের পাশাপাশি বাকি ফটকগুলোরও সংস্কারের কথা জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

আরও খবর