শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা

বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা বেগম নামে এক পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের খুদিরাই গ্রামে এ ঘটনা ঘটে। সে পঞ্চমগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ। জানা গেছে, গতকাল বুধবার রাতে মাসুমার বাবা রাকিব আলী (৫০) নিজ বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল যাওয়ার পথে তিনি মারা যান। এদিকে বাবার লাশ বাড়িতে রেখে চোখের জলে মাসুমাকে পরীক্ষার হলে যেতে হয়। তবে পরীক্ষা শেষ হওয়ার আগেই সকাল ১১টায় তার বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মাসুমার নিকট আত্মীয়রা বলেন, মাসুমা তার বাবার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছে। আর সে যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে সে অকৃতকার্য হবে। এজন্য বাবার লাশ বাড়িতে রেখে তাকে পরীক্ষার হলরুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসান বলেন, মাসুমার বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্র আমরা শিক্ষকবৃন্দ রাতের আধারে তাদের বাড়িতে ছুটে যাই। মেয়েটি শোকাহত থাকায় প্রথম দিকে পরিক্ষা অংশগ্রহণ করতে চায় নাই। আমরা সকাল বেলায় তাকে পরীক্ষায় কেন্দ্রে আত্নীয় স্বজনদের প্রচেষ্টায় নিয়ে যাই।
Tag
আরও খবর