শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে ভালো আছে। এসব দেখে মানুষ আমাকে বলতেছে আপনাদেরকে আরও ৫ বছর দেখতে চাই। পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে বাড়ছে। আরও বাড়ানো হবে। বৃহস্পতিবার(১০ এপ্রিল) দুপুর ২ টায়  সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।  দেশে মব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানেই মব হচ্ছে সেখানেই এ্যাকশনে যাচ্ছি আমরা। যারা ঘটনা ঘটাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ  মব করতে চায় তাহলে কঠোর হাতে দমন করা হবে। শান্তিগঞ্জ থানা এলাকায় ঘন ঘন সংঘর্ষের ব্যাপারে তিনি বলেন, শুধু পুলিশকে দোষ দিলে হবেনা, এ কাজ শুধু পুলিশের না,জনসাধারণকে বেশী করে  সচেতন করতে হবে। আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি বলেন, এ অস্ত্র যাতে ব্যবহার করা  না হয় সেদিক নজর রাখবে পুলিশ। শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও  বলেন, স্বরাষ্ট্র ও কৃষি  দেখার জন্য  আমি এখানে এসেছি।  ফরেন দেখার জন্য ফরেন  মিনিস্টার রয়েছেন। তবে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে।চুক্তিতে বন্দী বিনিময় করার কথা বলা আছে। এ চুক্তির আলোকে ক্রিমিনালকে ফিরিয়ে আনার চেষ্টা করব। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, চিকেন নেক ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে কোন যুদ্ধের কোন শঙ্কা নেই। আমরাতো আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছি।এগুলো সবগুলো উদ্ধার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষাঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। এসময় সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা- উন- নবী, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা ও শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর