‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ভাড়াটিয়া খুনিদের টার্গেট ভুলে প্রাণ গেল নিরপরাধ আইনজীবির

মিসবাহ ভেবে আইনজীবি সুজনকে খুন করে ভাড়াটিয়া খুনি, গ্রেফতার-৫


মৌলভীবাজার শহরে আইনজীবি সুজন মিয়ার নির্মম হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উদঘাটন করেছে পুলিশ। ভাড়াটিয়া খুনিদের ভুলে শত্রুর বদলে প্রাণ গেল নিরপরাধ আইনজীবির। মূল পরিকল্পনাকারী নজির মিয়া মুজিব প্রতিপক্ষ মিসবাহকে হত্যা করতে গিয়ে ভুলে খুন করিয়েছে আইনজীবি সুজন মিয়াকে।

৬ এপ্রিল রাত প্রায় ১১টার দিকে মৌলভীবাজার পৌর এলাকার মেয়র চত্বরে তামান্না ফুসকা চটপটির দোকানের সামনে ফুটপাতে বসে ছিলেন সুজন মিয়া। ঠিক সেই সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এই ঘটনায় নিহতের ভাই এনামুল হক সুমন থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর থেকেই তদন্তে নামে পুলিশ। মৌলভীবাজারের পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমার নেতৃত্বে তদন্ত শুরু হয়। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ, তথ্য প্রযুক্তি ব্যবহার এবং একাধিক অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে পাঁচ আসামিকে।

গ্রেফতারকৃতরা হলেন নজির মিয়া মুজিব, আরিফ মিয়া, হোসাইন আহমদ সোহান, লক্ষন নাইডু ও আব্দুর রহিম। মূল পরিকল্পনাকারী নজির মিয়ার কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন। জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সুপার জানান, নজির মিয়া মুজিবের শত্রু ছিল পাশের বাড়ির সিকিউরিটি গার্ড মিসবাহ। মিসবাহকে মারার জন্য ভাড়াটিয়া খুনি নিয়োগ করে নজির। পরিচিত লক্ষনের মাধ্যমে টাকা দিয়ে লোক ভাড়া করে মিসবাহকে হত্যার পরিকল্পনা করে সে। মোবাইলে ছবি পাঠিয়ে টার্গেট চিহ্নিত করার নির্দেশ দেয় নজির।

হত্যাকাণ্ডের দিন বানিজ্য মেলায় ভাড়াটিয়া খুনিরা ভুল করে আইনজীবি সুজন মিয়াকে মিসবাহ ভেবে নজিরকে কল দেয়। ভিডিও কলে সুজনকে দেখিয়ে নিশ্চিত হয় নজির। এরপরই নির্দেশ দেয় খুন করতে। মুহূর্তেই সুজনের ওপর ঝাঁপিয়ে পড়ে খুনিরা।

ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডের ঘটনার সময় উপস্থিত ছিল আরও ১০-১২ জন দুর্বৃত্ত। তারা সবাই মিলে সুজন মিয়াকে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে মূল পরিকল্পনাকারী ও তার সহযোগীদের।

এ ঘটনার পর মৌলভীবাজার জেলাজুড়ে নেমে এসেছে তীব্র প্রতিক্রিয়া। নিরপরাধ আইনজীবিকে ভুলে খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সহকর্মী আইনজীবিসহ এলাকাবাসী।


Tag
আরও খবর