কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশকে দেখার নেশায় ছুটছেন কুবির রাফি

পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে দেশের ৬৪ জেলা ঘুরে দেখার দৃঢ় প্রত্যয় নিয়ে মোটরসাইকেলে যাত্রা শুরু করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক তরুণ শিক্ষার্থী। বাংলার প্রকৃতি, সংস্কৃতি ও সৌন্দর্যকে কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে ছুটে চলেছেন শহর থেকে গ্রামান্তর, পথ থেকে প্রান্তরে। মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি গত মঙ্গলবার (১ এপ্রিল) কুমিল্লা সার্কিট হাউস থেকে তার এই ব্যতিক্রমধর্মী যাত্রার সূচনা করেন।


এ পর্যন্ত তিনি ২৪টি জেলা ঘুরে ফেলেছেন। রাফি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ট্রাভেলার্স সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২০ সাল থেকেই বাইক রাইডিংয়ের সঙ্গে যুক্ত রাফি ধীরে ধীরে এই অভ্যাসকে জীবনের এক গভীর প্যাশনে পরিণত করেছেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর টেকনাফ থেকে তেতুলিয়া বাইক রাইডের মাধ্যমে তিনি প্রথমবারের মতো বড় কোনো রাইডিং অভিজ্ঞতা অর্জন করেন। নিজের স্বপ্ন ও অনুভূতি প্রকাশ করে রাফি বলেন, “রাইডারদের কিছু স্বপ্ন থাকে—আমার টিটি (টেকনাফ থেকে তেতুলিয়া) ভ্রমণ ছিল তার একটি। এবার ৬৪ জেলার উদ্দেশ্যে বের হয়েছি।”


বাংলাদেশের প্রতি ভালোবাসা ও আবেগ প্রকাশ করে তিনি বলেন, “আমার জন্মভূমি বাংলাদেশ—নৈসর্গিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। মনে হয়, যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক রূপকথার দেশ। এই সৌন্দর্য কাছ থেকে দেখতে চাওয়ার তাগিদেই আমি রাস্তায় নেমেছি।”


দীর্ঘ যাত্রায় কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে জানতে চাইলে রাফি বলেন, “রাতে থাকার বিষয়টি একটু কষ্টকর। তবে আমাদের বাইকারস কমিউনিটি থাকা ও খাওয়ার ব্যবস্থায় সহযোগিতা করছে। আমি রাতে বাইক চালাই না, কারণ ৫ আগস্টের ঘটনার পর থেকে রাতে চলাচল কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।” এই যাত্রায় রাফির সঙ্গে আছেন তার গ্রুপের অ্যাডমিনও। আগামী ১৪ এপ্রিলের মধ্যে ১৩ দিনের এই অভিযাত্রা শেষ করার লক্ষ্য রয়েছে তাদের।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে রাফি বলেন, “পরবর্তীতে ভারতের লাদাখ ভ্রমণের ইচ্ছা আছে।”
আরও খবর