‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানের মন্দিরের সামনে থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানরকে (Bengal Slow Loris) বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শ্রীমঙ্গলে অঅবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাকিয়াছড়া চা বাগানের মন্দিরের সামনে কয়েকজন শিশু হঠাৎ দেখতে পান বানরটিবে। এসময় বিস্মিত হয়ে তারা বিষয়টি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর স্টাফ রাহেলকে জানায়। তিনি দ্রুত বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে আমি পরিবেশকর্মী রাজদীপ দেবকে সঙ্গে নিয়ে বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, ‘লজ্জাবতী বানর নিশাচর এবং উঁচু বৃক্ষে বাস করে। এরা সাধারণত একা বা জোড়ায় ঘুরে বেড়ায়। গাছের ডালে এরা ধীরগতিতে চলাচল করে। ইংরেজিতে Bengal slow loris বলে পরিচিত। বিপন্নপ্রায় এই প্রাণীটি সাধারণত নিশাচর এবং নির্জন পরিবেশে থাকতে পছন্দ করে। 

এর আগে গত ৩১ মার্চ সকাল ৬টায় উপজেলার কালাপুরস্থ কাজী ফার্মস (ভাগলপুর) এলাকা থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।


Tag
আরও খবর