নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন

চিলমারীঃ চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "আইসো বাহে চর বাঁচাই" এই স্লোগানে চরের মানুষের জীবন-যাত্রারমান উন্নয়নের লক্ষ্যে, চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চর উন্নয়ন কমিটির আয়োজনে, চিলমারীর ব্রহ্মপুত্র নদের দুই তীরে পর্যায়ক্রমে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণীর পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, 'কুড়িগ্রাম জেলার ৫৩ শতাংশ মানুষ হতদরিদ্র। জেলায় প্রায় ৮৫০ বর্গ কিলোমিটার চর রয়েছে। এই সব চরে সাত লক্ষাধিক মানুষ বসবাস করেন। চরের উন্নয়ন না হলে এসব মানুষের ভাগ্যের উন্নয়ন কখনো হবে না, বলে জানান তিনি। তিনি আরো বলেন, কুড়িগ্রাম হচ্ছে মঙ্গার পরীক্ষাগার। সবাই মঙ্গা নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু মঙ্গা মুক্ত হয় না। চর মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত চরের মানুষের উন্নয়ন হবে না। তাই চর মন্ত্রণালয় এখন সময়ের দাবি। আরও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব এসএম আশরাফুল ইসলাম রুবেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যার্টনি জেনারেল সাইফুল করিম সুমন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক ও আইনজীবী আজিজুর রহমান দুলু, কুড়িগ্রাম জেলা জজকোর্টের পিপি এ্যাডভোকেট বজলুর রশিদ, চিলমারী উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল বারী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুন নাহার বিউটি, চিলমারী চর উন্নয়ন কমিটি আহ্বায়ক আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সাবু, মনিরুল আলম লিটু, সদস্য সচিব ফজলুল হক প্রমূখ। মানববন্ধন শেষে চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল ঘাটে চরের মানুষের সাথে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি নিয়ে বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আরও খবর