জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী সারাদেশে বজ্রবৃষ্টির আভাস দেশে স্বর্ণের দামে বড় পতন সবুজ পাতার ফাঁকে লালে লাল: সুবাস ছড়াচ্ছে মধুমাসের লিচু ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধে ২ এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জনকে পিটিয়ে আহত শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ তারাগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স এসোসিয়েশন জামালপুরের দোয়া ও ইফতার মাহফিল

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 29-03-2025 11:31:52 pm


গত শনিবার (২৯ মার্চ,২০২৫) জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 


এসময় জামালপুরস্থ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। আরও উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম ( এম.ডি, হযরত শাহজালাল র. হাসপাতাল, জামালপুর), শাকের আহমেদ চৌধুরী ( শিক্ষক, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর), রবিউল আলম ( শিক্ষক, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর), সানোয়ার হোসেন ( শিক্ষক, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর)। জিয়াউর রহমান ( সভাপতি, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন, জামালপুর),  নাহিন মোস্তফা ( সাধারণ সম্পাদক, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন, জামালপুর)। 


জিয়াউর রহমান বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি সবার অংশগ্রহণে এমন আরও অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে পারব। পরবর্তীতে এ কমিটিকে নিয়ে বিভিন্ন সেমিনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।


আশরাফুল ইসলাম বলেন, জামালপুরের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়া শিক্ষার্থীর জন্যে হযরত শাহজালাল র. হাসপাতালে ৪০% ডিস্কাউন্ট ঘোষণা করছি। এছাড়াও ইনশাআল্লাহ তোমাদের বিভিন্ন আয়োজনে সবসময় পাশে থাকব।


 বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, এমন সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে অসংখ্য ধন্যবাদ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র-জনতার একসাথে কাজ করতে হবে। বীর মুক্তিযোদ্ধকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সবাইকে মিলে মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।


আরও খবর