নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

মিয়ানমারে ভূমিকম্পে নিহত অন্তত ৬৯৪

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-03-2025 10:11:31 am

দক্ষিণ-পূর্ব এশিয়ায় শুক্রবার দুপুরে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৪ জনে। 


দেশটির জান্তা সরকারের দেয়া তথ্যানুসারে শুক্রবার (২৯ মার্ভ) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এখন পর্যন্ত আহতের সংখ্যা ১ হাজার ৬৭০ জন।  


মিয়ানমারে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  


প্রতিবেশী দেশ থাইল্যান্ডে ভূমিকম্প আঘাত হানার পর বহু ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অবকাঠামো।


মায়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এমআর টিভি জানিয়েছে, শুক্রবার দুপুরে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে।


ভূমিকম্পের পর, মায়ানমারের রাজধানী ন্যায়পিডো থেকে ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সরকারি কর্মচারীদের থাকার জন্য ব্যবহৃত একাধিক ভবন ধসে পড়তে দেখা গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।


মায়ানমারের সামরিক সরকারের প্রধান বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


আলজাজিরার সাংবাদিক টনি চেং মিয়ানমারের ডিফেন্স সার্ভিসেস মিউজিয়ামের বাইরে ছিলেন, যখন ভূমিকম্পটি আঘাত হানে। তিনি জানান, এই অঞ্চলে আগেও ভূমিকম্প অনুভুত হয়েছে কিন্তু এরকম শক্তিশালী কখনও দেখা যায়নি।


তিনি আরও জানান, চেং এবং অন্যরা একটি দরজার নিচে আশ্রয় নিয়েছিলেন তখন। এসময় বড় ছাদ এবং সাইড প্যানেলগুলো ধসে পড়ছিল। কম্পনগুলো আস্তে আস্তে শুরু হয়েছিল কিন্তু দ্রুত তীব্র হয়ে ওঠে। ফলে কংক্রিট প্যানেলগুলো ভবন থেকে ভেঙে পড়ে।


এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক বাজারের কাছে নির্মাণাধীন একটি ৩৩ তলা ভবন ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপে মেশানো একটি ধোঁয়ার মেঘ তৈরি হয়। একটি ভিডিওতে দর্শকদের চিৎকার করতে এবং দৌড়াতে দেখা যায়।


এই ভবন ধসে পড়ায় অন্তত আটজন নিহত হয়েছে। ব্যাংককের উপ-গভর্নর তাভিদা কামোলভেজ সংবাদ সংস্থা রয়টার্সকে এ কথা জানান। প্রতিরক্ষা মন্ত্রী ফুমথম ওয়েচায়াচাই বলেন, আরও অন্তত ৯০ জন নিখোঁজ রয়েছেন। 

আরও খবর