সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

রাজবাড়ীর চন্দনিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীর চন্দনিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ী চন্দনি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল মাঠে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজবাড়ী চন্দনী, মিজানপুর ও খানগঞ্জ ইউনিয়নের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী, মিজানপুর ও খানগঞ্জ ইউনিয়নের এ ইফতার মাহফিল আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম,জেলা কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী,রাজবাড়ির পৌর বিএমপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল,প্রমূখ। এ সময় আরোও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, জেলা গোয়ালন্দ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহমেদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু। ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ৫ হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্হানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, রাজবাড়ীতে কে চাঁদাবাজি করে, কারা জায়গা দখল করে ,কারা বালুঘাট দখলদার আপনারা সবকিছু জানেন আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে,আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আমি সব সময় ভালোর সাথে আছি ভালোর সাথেই থাকবো।
আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

৩ ঘন্টা ৭ মিনিট আগে