ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-03-2025 11:57:51 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও চড়া শুল্ক আরোপের বিষয়ে কানাডা আগামী সপ্তাহে সমুচিত জবাব দিবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা দীর্ঘদিনের মিত্রতার সম্পর্ক ‘শেষ’ করারও ঘোষণা দেন তিনি।   


স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠক শেষে কার্নি সংবাদকর্মীদের সামনে এসব কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।



এ বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউযে ফিরে ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে রীতিমতো বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন। তিনি কানাডার সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা শুক্রবার থেকে কার্যকর হতে চলেছে।


সম্প্রতি ট্রাম্প যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানিতেও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যাতে অন্যান্য দেশের মতো ক্ষতির মুখে পড়বে কানাডাও।



গোটা বিশ্বের সঙ্গে আমেরিকার এই অঘোষিত বাণিজ্যযুদ্ধে কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়ন যদি ওয়াশিংটনের ওপর চাপ তৈরি করতে একসাথে কাজ করে, তাহলে তাদের উপর ‘আরও চড়া’ শুল্ক আরোপ করা হবে বলেও ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এসবের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহষ্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমেরিকার অযৌক্তিক শুল্ক বসানো বিদ্যমান বাণিজ্য চুক্তি ভঙ্গ করেছে। আমাদের দুই অর্থনৈতিক সহযোগিতার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা কানাডার পুরোনো সম্পর্ক শেষ হয়ে গেছে।’


কার্নি বলেন, ‘আমাদের অর্থনীতিকে মৌলিকভাবে পুনরায় পরিকল্পনার মাধ্যমে ঢেলে সাজাতে হবে এবং আগামী সপ্তাহে ট্রাম্পের শুল্ক আরোপের জবাব দেবে অটোয়া।’


এদিকে, কানাডার বেসরকারি খাতের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন ইউনিফরের ন্যাশনাল প্রেসিডেন্ট লানা পেইন বুধবার এক বিবৃতিতে ট্রাম্পের শুল্ক আরোপকে কানাডার অটোমোবাইল কর্মীদের ওপর ‘অন্যায় আক্রমণ’ বলে অভিহিত করেছেন।


এই শুল্ক যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা প্রতিবেশি দুই দেশের ওপর পড়তে যাচ্ছে বলে আমেরিকনারদের সতর্ক করেছেন পেইন।


এদিকে, বৃহষ্পতিবার এক সংবাদ সম্মেলনে সাউথ কোরিয়ার শিল্পমন্ত্রী আন ডাক জিউন জানান- ট্রাম্প প্রশাসনের আরোপিত ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে তাদের যানবাহন নির্মাতারা বড় ধরণের ক্ষতির মুখোমুখি হয়েছে। এপ্রিল মাসেই সাউথ কোরিয়া এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানান তিনি।


জাপান, চায়না এবং জার্মানির সরকার ও গাড়ি শিল্প-সংশ্লিষ্টরা ট্রাম্প প্রশাসনের আরোপিত চড়া শুল্ক নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে।

আরও খবর

6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৫ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে