আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

নান্দাইলে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।


বুধবার (২৬ শে মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে  বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।


নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তারের সভাপতিত্বে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।


শহীদদের স্মরণে নান্দাইল উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


সকাল ৯টায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা তথা কবুতর অবমুক্ত করা হয়। পরে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা তনিমা রাণী ও উপজেলা আইসিটি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।


পরে নান্দাইল উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা শেষে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা সমাজ সেবা অফিসারের বাস্তবায়নে উপজেলা সদর হাসপাতাল, এতিমখানা ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

আরও খবর