নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম ইপিজেড আকমল আলী লিংরোড এলাকা থেকে ৪০ লক্ষ টাকার বিদেশী মদ উদ্ধার , আটক ১

চট্টগ্রাম ইপিজেড আকমল আলী লিংরোড এলাকা থেকে উদ্ধারকৃত বিদেশি মদ ।




নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড বেড়ীবাধ এলাকা থেকে বিপুল পরিমান  বিদেশী মদ  ও বহনকারী  পিকআপ সহ   ১জন  কে আটক করেছে ইপিজেড থানা পুলিশ ।   বন্দর জোন এডিসি   শেখ মোঃশরিফুজ্জামান। সোমবার বিকেলে ইপিজেড থানায়  এক প্রেস ব্রিফিংয়ে   জানান,  ১২ ডিসেম্বর  সোমবার ভোর ৫টা থেকে  ৬ টায়   ইপিজেড থানার এস.আই আবু সাঈদ,এস.আই বেলায়েত হোসেন,এ.এস আই আল মামুন, এ.এস আই মনিরুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  আকমল আলী রোড বেড়ীবাধঁ বালুর মাঠ সংলগ্ন লিংরোড দিয়ে নদীপথে আসা প্রায়  ১ টি পিকআপে করে  বিদেশী  মদ চোরাকারবারীরা বিপুল পরিমাণ  বিদেশি   নিয়ে যাচ্ছে। উক্ত গোপন তথ্যর ভিত্তিতে পিকআপ ভ্যানে তল্লাশি করে ৪৪ কাটন  (৫২৮বোতল)   বিদেশি মদ উদ্ধার করে । গাড়ি তল্লাশি কালে চোরাকারবারিরা গাড়ী ফেলে   পালিয়ে গেলেও  গাড়ীর হেলপার মোঃ সেলিম (৩৫),পিতা-মোঃ আবুল কাশেম,সাং-মানরা,ব্রাক্ষ্মনপাড়া, কুমিল্লা কে আটক করেন। 

  অভিযানে উদ্ধারকৃত  বিদেশী মাদের  মূল্য প্রায় ৪০লাখ টাকা হতে পারে বলে  তিনি জানান।  প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এডিসি শরিফ আরো বলেন, দীর্ঘদিন যাবত একটি চোরাকারবারী চক্র নদীপথে ও পতেঙ্গা-ইপিজেড বন্দর সংযোগ (লিংরোড) দিয়ে দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদ,গাজা-উস্কী , বিয়ার ও বিদেশী সিগারেট পাচার কথা শুনা গেলেও  সঠিক তথ্যর অভাবে  তা রোধ সম্ভব হচ্ছেনা। 

 এসময়  ইপিজেড থানার ওসি আব্দুল করিম, পুলিশের তদন্ত অফিসার (এস আই) মোঃ আরিফ হোসাইন এবং থানার ওসি তদন্ত মোঃ নুরুল বাশার উপস্থিত ছিলেন। 

এঘটনায় ইপিজেড থানায়   একটি   মামলা দায়ের করা  হয়েছে বলে তিনি  সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

আরও খবর