মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে

রাজাপুরে নওমুসলিম নারীকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামে নওমুসলিম নারীকে কুপিয়ে জখম করার ঘটনায় অবশেষে মামলা নিলেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র দাস। যাহার মামলা নং (০৩, তারিখ- ১১.১২.২২ইং)। নওমুসলিম আমেনা বেগম ওরফে শেফালী দাস বাদী হয়ে হামলাকারী স্বামী আব্দুল্লাহ আল মইন ওরফে অপুর্ব পাল এবং তার পরকিয়া প্রেমিকা জাহানুর বেগমসহ অজ্ঞাত আরো ২/৩জনকে আসামী করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১৮ মে হিন্দু রীতি অনুযায়ী পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অপুর্ব পাল এবং শেফালী দাস। তাদের ঔরশে দুটি পুত্র সন্তানও জন্মনেয়। তারা একটি নেট ব্যাগ কোম্পানীর ব্যবসা করতে ঢাকায় বসবাস করতেন। করোনাকালীন সময়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলে আর্থিক সংকটের মুখে পরে তখন শেফালীর পিত্রালয় থেকে লক্ষাধিক টাকা এনে স্বামীকে ব্যবসা করার জন্য দেয়া হয়। তখন অপূর্ব ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ২০২০ সালের ১৫জানুয়ারী এফিডেভিট করে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ও আমাকে ইসলাম ধর্মের কিছু বইপত্র এনে দেয়। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামী শরিয়াহ অনুযায়ী সাড়ে ৩লাখ টাকা দেন মোহরে উভয়ের মধ্যে বিবাহ সম্পন্ন করা হয়। আমাদের সুখী জীবনের মধ্যে জাহানুর বেগম নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা তাকে ফুসলিয়ে পরকিয়া প্রেমে আকৃষ্ট করে। আমার স্বামী আমাকে ঢাকার বাসায় রেখে রাজাপুরের শুক্তাগড়ে থেকে আমার সাথে সবধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। সে ওই পরকিয়ায় আসক্ত জাহানুর বেগমের সাথে ঝালকাঠিতে ভাড়া বাসা নিয়ে থাকতে শুরু করে। ইতিমধ্যে সে ঢাকায় গিয়ে নেট ব্যাগ তৈরীর কারখানাটিও বিক্রি করে আমাকে না জানিয়ে বড় ছেলেকে নিয়ে শুক্তাগড়ে চলে আসে। এলাকায় এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে মাহিনুর নামে একজনের বাসায় আশ্রয় নেই। শীতে কাবুল ছোট ছেলেটার জন্য শীতের পোশাক আনতে গেলে গত ৩ ডিসেম্বর রাত ৭টার দিকে অপু, জাহানুরসহ আরো ২/৩জন অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গলাটিপে ও ধারালো চাকু দিয়ে মাথায় কুপিয়ে হত্যা চেষ্টা করে। স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে তাৎক্ষনিক চিকিৎসা প্রদান করেন এবং সেখানে ভর্তি করানো হয়।   

দীর্ঘদিন চিকিৎসা শেষে আমেনা বেগম স্থানীয় ইউপি সদস্যদের সাথে নিয়ে রাজাপুর থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র দাস মামলা না নিয়ে তাদের উপর চড়াও হয় এবং মিথ্যা বানোয়াট ঘটনা নিয়ে আসছেন বলে বের করে দেন। এরপর আমেনা বেগম উর্দ্ধতনদের সাথে যোগাযোগ করলে পরবর্তীতে মামলাটি রুজু করেন ওসি পুলক চন্দ্র দাস।     


Tag
আরও খবর