ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রাজশাহী কলেজের শিক্ষার্থী জহুরুলের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. জহুরুল ইসলাম পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজশাহীর উপশহর নিউ মার্কেটের পাশের রাস্তায় বসে তিনি বিক্রি করছেন বিশুদ্ধ ঘোল, মাঠা, বগুড়ার বিখ্যাত দই ও বিশেষ রস মালাই। তার এই উদ্যোগ ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।


জহুরুলের জন্ম রাজশাহীর দুর্গাপুর উপজেলার সূর্য্যভাগ গ্রামে। ছোটবেলা থেকেই তিনি স্বপ্নবাজ ও পরিশ্রমী ছিলেন। বর্তমানে তিনি রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থেকেই রমজান মাসে বিশুদ্ধ খাদ্যপণ্য বিক্রির উদ্যোগ নেন। তিনি বলেন, “আমার সবসময় ইচ্ছে ছিল, এমন কিছু করব যাতে মানুষ উপকৃত হয়। রমজানে বিশুদ্ধ ঘোল, মাঠা ও দইয়ের চাহিদা বেশি থাকে, তাই চিন্তা করলাম এই চাহিদা পূরণে আমি নিজেই উদ্যোগ নিতে পারি।”


এভাবেই শুরু হয় তার ‘লাজিজ’ নামের ছোট ফুড ব্র্যান্ড। রাজশাহী শহরের উপশহর নিউ মার্কেটের পাশের রাস্তায় একটি টেবিলের ওপর সারি সারি বোতলে সাজানো থাকে বিশুদ্ধ ঘোল ও মাঠা। পাশে একটি ব্যানারে লেখা - “লাজিজ: পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ঘোল, মাঠা, বগুড়ার দই ও স্পেশাল রস মালাই পাওয়া যাচ্ছে।”


প্রথমদিকে সংশয়ে থাকলেও তার মানসম্মত খাদ্যপণ্য দ্রুত জনপ্রিয়তা পায়। এক ক্রেতা বলেন, “আজকাল বিশুদ্ধ খাবার পাওয়া কঠিন। কিন্তু জহুরুলের ঘোল ও মাঠা খাঁটি এবং দারুণ স্বাদযুক্ত। রাজশাহীতে বসেই আমরা সিরাজগঞ্জ ও বগুড়ার বিখ্যাত দই-ঘোল পাচ্ছি, যা সত্যিই প্রশংসনীয়।”


তবে একজন শিক্ষার্থী হয়ে ব্যবসা শুরু করা সহজ ছিল না। সামাজিক চাপ ও নেতিবাচক মন্তব্য উপেক্ষা করে তিনি তার লক্ষ্য স্থির রেখেছেন। জহুরুল বলেন, “মানুষ কী বলবে, এটা ভাবলে কোনো কাজই করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি, সততা ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব।”


তার এই উদ্যোগ শুধু একটি ব্যবসা হলেও, বরং অনেক তরুণের জন্য এটি অনুপ্রেরণা। যারা উদ্যোক্তা হওয়ার সাহস পাচ্ছেন না, তাদের জন্য জহুরুলের গল্প এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও খবর