ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু ২০৩১ সালের পর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2025 05:46:53 pm

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নামে নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ চূড়ান্ত করা হয়েছে।


রবিবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত গঠিত কমিটির সদস্যদের বৈঠকে এ নাম চূড়ান্ত করা হয়। এ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।


তবে ইউজিসির কর্মকর্তারা বলছেন, নামকরণ চূড়ান্ত হলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব প্রক্রিয়া শেষ করে শিক্ষা কার্যক্রম শুরু করতে আরও পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে। ফলে ২০৩১ সালের আগে নতুন নামে এ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরুর কোনো সম্ভাবনা নেই।


ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. জামাল উদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ইউজিসি চেয়ারম্যান আজ সকালে ৭ কলেজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ঘোষণা করেছেন। এ নাম চূড়ান্ত।


কবে নাগাদ এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে জানতে চাইলে জামাল উদ্দীন বলেন, মাত্রতো নাম ঠিক হলো। এখন আইন নিয়ে কাজ করতে হবে। এরপর সংসদে এ আইন পাস করে তবেই বিশ্ববিদ্যালয় গঠন প্রক্রিয়া শুরু হবে। পুরো শিক্ষা কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে।


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু ২০৩১ সালের পর


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরুর আগে কীভাবে সাত কলেজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা চলবে- এমন প্রশ্নে তিনি বলেন, চলতি বছরও ঢাবির অধীনে অনার্সে ভর্তি করা হবে। ঢাবি নতুন একটি প্রশাসনিক আইনের মাধ্যমেই সাত কলেজের কার্যক্রম চালাবে।


এর আগে রবিবার সকাল ১০টায় ইউজিসি অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তাদের বৈঠক শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত এ বৈঠক চলে।


সেখানে নাম ঠিক হওয়ার পর কীভাবে চলবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে আরও সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ইউজিসি কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

আরও খবর