আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

ডাঃ মকবুল হোসেন এতিমখানা ও নূরানী হাফিজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল

ডাঃ মকবুল হোসেন এতিমখানা ও নূরানী হাফিজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল  


ময়মনসিংহের নান্দাইলে ডাঃ মকবুল হোসেন এতিমখানা ও নূরানী হাফিজিয়া মাদ্রাসা'র হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৪ মার্চ) বীরবেতাগৈর ইউনিয়নের শিবপুর গ্রামে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে ডাঃ মকবুল হোসেন এতিমখানা ও নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


মাদরাসার প্রতিষ্ঠাতা ইকতিয়ার উদ্দিন ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালক আলহাজ্ব মোঃ আফাজ উদ্দিন ভূঁইয়ার দিকনির্দেশনায় দোয়া ও ইফতার মাহফিলে তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন।


হযরত মাওলানা কাজী আব্দুস সাত্তারের সভাপতিত্ব ও মুফতি খাদিমুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন হযরত মাওলানা নুর আহমদ কাশেম।


আমন্ত্রিত ওলামায়ের কেরামের মধ্যে বয়ান পেশ করেন আলহাজ্ব মাওলানা মুফিজুল ইসলাম, হযরত মুফতি সাইদুল ইসলাম কাশেমী, প্রভাষক মোহাম্মদ আলী প্রমুখ।


ইফতার মাহফিলে প্রধান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুনসুর আলম চন্দন।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিডনি বিশেষজ্ঞ ডা:আসাদুজ্জামান রতন,এডভোকেট রেজাউল করিম,মো.শাহ আলম,মাসুদ পারভেজ প্রমুখ।


এসময় মাদরাসার ছাত্র হাফেজ মাহবু্ব হাসান হেফজ সম্পন্ন করায় তাকে পাগড়ী ও ক্রেস্ট এবং অন্য ৪০ জন ছাত্র ও ১ শত ৫০ জন অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


ইফতারের আগ মুহুর্তে দেশ ও জনগনের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা নুর আহমদ কাশেম। 

Tag
আরও খবর