নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ীতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ীতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ীতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত



জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে রাজবাড়ীতে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টায় রাজবাড়ী সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রাজবাড়ী সিভিল সার্জন ডঃ এসএম মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু।
উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মো. জহুরুল হক সহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডঃ এসএম মাসুদ বলেন, “জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পেলে, আমরা শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল নিশ্চিত করতে পারবো।”
এসময় উপস্থিত সাংবাদিকরা ক্যাম্পেইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সঠিক তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের ক্যাম্পেইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়, যাতে তারা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

আরও খবর