বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

কুতুবদিয়ায় জমে উঠেছে ঈদ বাজার

কক্সবাজারের কুতুবদিয়ায়  ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঈদ বাজার, কেনা কাটায় ব্যাস্ত নারী -পুরুষ। তবে ক্রেতারা বলছেন, এবার দাম তুলনামূলক বেশি। দাম বেশি হওয়ার নানা কারণও দেখাচ্ছেন বিক্রেতারা।

গতকাল বুধবার(১২মার্চ২০২৫) উপজেলার বড়ঘোপ বাজার ও ধুরুং বাজার  ঘুরে নারী ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে। কাপটের দোকান গুলোতে যেন পা ফেলার জায়গা নেই। সন্ধ্যার পর ভিড় আরও বেড়ে যায়। নারীরা কিনছেন শাড়ি-থ্রিপিস। তবে পুরুষের প্রথম পছন্দ পাঞ্জাবি।একই চিত্র কসমেটিক, জুতাসহ অন্য দোকানগুলোতে। ক্রেতারা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে পছন্দসই পোশাক ততই কম পাওয়া যাবে। দামও যাবে বেড়ে। এ আশঙ্কায় আগেভাগেই কেনাকাটায় নেমেছেন তারা।

উপজেলার ধুরুং বাজারে তানভির ফ্যাশনে  কেনাকাটা করতে আসা নারী ক্রেতা বলেন, প্রথমে শিশুদের, পরে বাড়ির নারীদের জন্য জামা কিনেছেন। জিমিয়া নামে আরেক এক ক্রেতা বলেন, মেয়ের জন্য জামা কিনলাম। তবে গতবারের তুলনায় এবার সব জামারই দাম তুলনামূলক বেশি। বেশি পছন্দ হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো। নায়রা, আলিয়া কাট জামাগুলো।

তরুণ-যুবকদের প্রথম পছন্দ পাঞ্জাবি। এবার সিকোয়েন্স আর রেমি কটন পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। নারীরা জামার সঙ্গে মিলিয়ে কিনছেন বিভিন্ন ধরনের জুতা।এদিকে পোশাকের দোকানদার  জানান, এবার নারীদের ২-৩হাজার টাকা দামের পোশাকগুলো বেশি বিক্রি হচ্ছে। তবে গতবারের তুলনায় দাম কিছুটা বেশি। আমাদের কিনে আনতে খরচ বেশি পড়ে যাচ্ছে।

একাধিক ব্যবসায়ীরা   বলেন, অন্যান্য জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তার প্রভাব পোশাক-পরিচ্ছদের ওপর পড়েছে। তাদের পাইকারিই বেশি দামে কেনা পড়ে যাচ্ছে। এমন নয় যে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।সন্ধ্যার পর বাজারে ক্রেতা বেড়ে যায়। এবার বেচাকেনা বেশ জমজমাট।সামনে আরোও বাড়বে।


Tag
আরও খবর