এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১ দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

ধর্ষকের ফাঁসির দাবীতে মোংলায় বিক্ষোভ মিছিল


মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষনসহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে মোংলায়।

রোববার (০৯ মার্চ) দুপুর ২টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সকল সাধারণ শিক্ষার্থি ও সর্বস্তরের জনগন আয়োজনে পৌর মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তারা 'তুমি কে আমি কে, আছিয়া আছিয়' 'ধর্ষকের ফাঁসি চাই', ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না' 'বিচারহীনতার সংস্কৃতি মানি না', 'উই ওয়ান্ট জাস্টিস' ইত্যাদি স্লোগানে মুখর করে তোলেন পৌর শহর।

এসময় বক্তারা বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমাদের দাবি, যারা এই ঘৃণ্য অপরাধে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাইসহ নানা অপরাধের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা স্পষ্ট বলতে চাই, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই।

কয়েক মাস ধরে দেশে নির্যাতন-নিপীড়ন বেড়েই চলছে। এর মূল কারণ আইনশৃঙ্খলার অবনতি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, দয়া করে আইনশৃঙ্খলার উন্নতির জন্য পদক্ষেপ নিন।

বক্তারা আরো বলেন, আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের বিচার করুন। না হলে আমাদের মা-বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। স্বাধীনভাবে চলাফেরা করা প্রত্যেক মানুষের নাগরিক অধিকার। আমাদের রাষ্ট্রকে এটি নিশ্চিত করতে হবে, যাতে আমাদের মা-বোনসহ সকল মানুষ নিরাপদ ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন।

বর্তমান পরিস্থিতিতে সরকারের কার্যক্রমে উদ্ভূত অসন্তোষ ও হতাশার কথা তুলে ধরে বক্তারা বলেন, দেশে বিদ্যমান অরাজকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নিতে হবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা শুধুমাত্র প্রশাসনিক দুর্বলতা নয়, বরং জনগণের নিরাপত্তার প্রতি অবহেলার প্রমাণ।

এসময়, বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো: জিয়াদ ইসলাম তন্ময়, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শুভ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আরও খবর




6a2d0215dbe7f-130626010909.webp
মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের

১ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে



6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৩ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে