প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য

যশোরের অভয়নগর উপজেলার মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্প্রতি উপজেলা পর্যায়ের তারুণ্যের উৎসব -২০২৫ আইসিটি প্রতিযোগিতায় স্কুলের জন্য অ্যাপস তৈরি করণ বিষয়ে উপস্থাপনা করে  দ্বিতীয় স্থান অধিকার করেছে, যা বিদ্যালয়টির জন্য একটি বিশাল অর্জন। এই প্রতিযোগিতায় তাদের সফলতা কেবল বিদ্যালয়টির গৌরব বৃদ্ধি করেনি, বরং শিক্ষার্থীদের দক্ষতা ও প্রতিভারও পরিচায়ক। অ্যাপস ডেভেলপমেন্টের মাধ্যমে তারা প্রযুক্তি এবং ইনোভেশন ক্ষেত্রে নিজেদের কৌশল ও সৃজনশীলতা প্রদর্শন করেছে, যা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নেও ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় উপজেলার স্বনামধন্য ১১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, তার মধ্যে প্রথম স্থান অধিকার করে আকিজ আইডয়াল স্কুল এন্ড কলেজ আর দ্বিতীয়  স্থান অধিকার করে মথুরাপুর পুড়াখালী  মাধ্যমিক বিদ্যালয় 

এ অর্জন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিশ্রম এবং একাগ্রতার ফল। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের এই সফলতাকে অত্যন্ত গর্বের সাথে স্বীকার করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের উৎসাহিত করা হচ্ছে।

বিষয়টি উপস্থাপন করে- নবম শ্রেণীর শিক্ষার্থী ফারিহা আফরিন সহযোগিতায় মুন্নি আক্তার,সামিয়া আফরোজ, আনিসা আফরিন, মিম খাতুন ও জুথী খাতুন 

প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরাদের হাতে  পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। 

Tag
আরও খবর