যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

রাজশাহী কলেজে অনার্স ফরম পূরণে বাড়তি ফি, শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের ফি অন্যান্য সরকারি কলেজের তুলনায় কয়েক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি, এই অস্বাভাবিক ফি পরিশোধ করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।


কলেজ প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ফরম পূরণ চলবে। পরে প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক ফি নির্ধারণ করা হয়, যেখানে দেখা যায়, রাজশাহী কলেজে বেশিরভাগ বিষয়ে ফি ৭,৫৯১ থেকে ৯,১৭১ টাকার মধ্যে রাখা হয়েছে।


অন্যদিকে, রংপুরের কারমাইকেল কলেজে একই কার্যক্রমের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৪,২৭৫ থেকে ৪,৭৫০ টাকা। এছাড়া, রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজেও একই ফরম পূরণ কার্যক্রমে ১,৮০০ থেকে ২,০০০ টাকা কম নেওয়া হচ্ছে।


এ বিষয়ে রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল মাজেদ এক ফেসবুক গ্রুপে পোস্ট করে জানান, “রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের জন্য যে অস্বাভাবিক ফি নির্ধারণ করা হয়েছে, তা পরিশোধ করা অধিকাংশ শিক্ষার্থীর জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অনেকের পক্ষেই এই ফি দেওয়া সম্ভব নয়। তাই আমাদের উচিত শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণের দাবি জানানো। এজন্য আমাদের মাননীয় অধ্যক্ষের বরাবর একটি দরখাস্ত প্রদান করা প্রয়োজন, যেখানে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের স্বাক্ষর থাকবে।”


ফরম পূরণের অতিরিক্ত ফি প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. যহুর আলী বলেন, “বিগত বছরের তুলনায় এবার ফি কমই নেওয়া হচ্ছে। অন্যান্য কলেজের সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই, আমাদের নিজস্ব ফি-র হিসাব অনুযায়ী তুলনা করতে হবে।”


কোন কোন খাতে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, “আপনার কাছে কি কোনো প্রমাণ আছে?” এরপর তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে পরে জানাবেন। তবে, এরপর আর তিনি কোনো যোগাযোগ করেননি।


শিক্ষার্থীরা দাবি করেছেন, এই অস্বাভাবিক ফি কমিয়ে একটি যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণ করতে হবে। অন্যথায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ২১ ঘন্টা ০ মিনিট আগে