শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে যাত্রীবাহী দূরপাল্লার বাস খাদে

শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবর ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ১টি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। সোমবার(৩ মার্চ) ভোরে ময়মসসিংহ থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী নাসিরাবাদ পরিবহনের একটি বাস (নম্বর- ১৫-৮৯৯৭) উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর ব্রিজ সংলগ্ন ডাবর পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১০/১২ জন আহত হলেও তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সকাল ০৬.০০ ঘটিকার সময় শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের অন্তর্গত ডাবর পয়েন্ট সংলগ্ন সিলেট টু সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি। উক্ত দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে অনুমান ১০/১২ জন আহত হন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো: সোলেমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি জয়কলস হাইওয়ে থানা পুলিশকে অবহিত করেন। দুর্ঘটনায় কবলিত বাস উদ্ধার করে জয়কলস হাইওয়ে পুলিশ এর হেফাজতে আছে। বাস চালক কে গ্রেফতার করা যায় নি। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আকরাম আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও খবর