উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি

ট্রাম্পের প্রশংসায় রাশিয়া, যুদ্ধের জন্য ইউরোপকে দোষারোপ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-03-2025 11:08:31 pm

ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের ইতিবাচক পদক্ষেপের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছে রাশিয়া। তবে ইউক্রেনকে সমর্থন দিয়ে সংঘাত আরও দীর্ঘায়িত করার জন্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে দেশটি।


ইউক্রেন যুদ্ধের অবসান চাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প স্বাভাবিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বলে প্রশংসা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর বার্তা সংস্থা রয়াটার্সের।


রোববার (২ মার্চ) এক বক্তব্যে ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ হিসেবে থাকতে চায়। তবে মস্কো ও ওয়াশিংটন কখনও সব বিষয়ে একমত হতে পারবে না। যখন স্বার্থ মিলেছে, তখন তারা বাস্তববাদী থাকার বিষয়ে সম্মত হয়েছে।


ল্যাভরভ আরও বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের মডেলের আদলে গড়ে ওঠা উচিত। যাতে মতপার্থক্য যুদ্ধের দিকে না গিয়ে পারস্পরিকভাবে লাভজনক অনেক কিছু করা যায়।


ল্যাভরভ প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘বাস্তববাদী’ বলে অভিহিত করেন। রাশিয়ার সামরিক সংবাদপত্র ক্রাসনায়া জভেজদা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ঐতিহ্যবাহী রাজনৈতিক নীতির চেয়ে বাস্তবিক সমাধানের দিকে ঝোঁকপ্রবণ।


ল্যাভরভের মতে, তার (ট্রাম্পের) স্লোগান হলো সাধারণ জ্ঞান। এর মানে হলো, সবাই যেমন দেখছে, কাজ করার পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (এমএজিএ) নীতিই তার রাজনৈতিক লক্ষ্য বলে মনে করেন ল্যাভরভ।


সাক্ষাৎকারে তিনি বলেন, এটি তার রাজনীতিকে আরও প্রাণবন্ত ও মানবিক চরিত্র দেয়। এ কারণেই তার সঙ্গে কাজ করা আকর্ষণীয়।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠিয়ে সামরিক অভিযান শুরু করে। আধুনিক ইতিহাসে এটি রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাত হিসেবে চিহ্নিত হয়েছে। মূলত পূর্ব ইউক্রেনে বর্তমান সংঘাতের শিকড় ২০১৪ সালের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে জড়িত। ওই বছর ইউক্রেনের মাইদান বিপ্লবে তৎকালীন রাশিয়া সমর্থিত প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হন, যার প্রতিক্রিয়ায় রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। এরপর থেকেই ইউক্রেনের সেনাবাহিনী এবং রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা আজও চলমান।

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৯ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে