ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

জবি ও সাংহাই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা ইলিশের লিঙ্গান্তরের রহস্য উন্মোচন

জবি প্রতিনিধি, 


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অব হাইড্রো-বায়োলজির একদল গবেষক যৌথভাবে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সম্পর্কিত তিনটি গবেষণাকর্ম সম্পাদন করেছেন। গবেষণা তিনটি হলো ইলিশের সেক্স রিভার্সাল, কমপ্লিট জিনোম এবং পপুলেশন জিনোমিক্স।


আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে এক সেমিনার ও সংবাদ সম্মেলনে এ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। সেমিনারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, মো. জিয়া হায়দার চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, অধ্যাপক ড. ইমরানুল হক, পরিচালক (গবেষণা) জগন্নাথ বিশ্ববিদ্যালয়।


ইলিশের পুরুষ থেকে স্ত্রীতে রূপান্তরের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন:

এই গবেষণার ফল উপস্থাপনে বলা হয়,  বাংলাদেশের পদ্মা, মেঘনা এবং বঙ্গোপসাগরের ছয়টি অঞ্চল থেকে বিভিন্ন আকার ও বয়সের মোট ২০৩টি ইলিশ মাছ সংগ্রহ করা হয়। সংগৃহীত সাতটি ইলিশের জনন টিস্যুতে একসাথে শুক্রাণু ডিম্বাণুর সহাবস্থান দেখা যায় যা লিঙ্গ পরিবর্তনের প্রমান বহন করে। গবেষণার সামগ্রিক ফলাফল থেকে অনুমান করা যায়, ইলিশ মাছ জীবনের প্রথম বছর পুরুষ হিসেবে প্রজনন সম্পন্ন করে খাদ্যের সন্ধানে সমুদ্রে অভিপ্রয়াণ করে। সেখানে অবস্থান কালে উক্ত ইলিশ ধীরে ধীরে স্ত্রীতে রূপান্তরিত হয় এবং দ্বিতীয় বছর প্রজননের উদ্দেশ্যে পুনরায় নদীতে ফিরে আসে। এ গবেষণা ইলিশের পূর্ণাঙ্গ জীবনচক্র, প্রজনন কৌশল এবং লিঙ্গ পরিবর্তনের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করেন বিজ্ঞানীরা।


ইলিশের প্রথম ক্রোমোজম স্তরের জিনোম এবং পরিযায়নের শক্তি রহস্য উন্মোচন:

এই গবেষণায় বলা হয়, প্রথমবারের মত ইলিশের পূর্ণাঙ্গ জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্স  উন্মোচন করা হয় যা অতীতের (ভারত ১টি ও বাংলাদেশের ২টি) তুলনায় অধিকতর সম্পূর্ণ। এ গবেষণায় জিনোম সিকোয়েন্সের পাশাপাশি, সমুদ্র ও নদীর মোট ১৪টি ইলিশের প্রত্যেকটি থেকে নয়টি ভিন্ন ধরনের টিস্যু ব্যবহার করে আরএনএ সংগ্রহ ও সিকোয়েন্স করা হয়। এতে ইলিশের তেলযুক্ত বা সুস্বাদু হওয়ার রহস্য উন্মোচন করা হয়। এই গবেষণা প্রকল্পের সকল ডিএনএ ও আরএনএ পাবলিক ডাটাবেইজ এনসিবিআইতে সংরক্ষিত আছে। 


ইলিশের একক পপুলেশন, অস্তিত্ব সংকট:

এই গবেষণায় পাওয়া ফলাফলে বাংলাদেশে মাছটির শুধুমাত্র একটি পপুলেশন পাওয়া গিয়েছে। যা এই পপুলেশনের অস্তিত্বের জন্য একটি বিরাট হুমকি। কেননা কোন আবহাওয়াগত অথবা দূষণগত দৈব্য দূর্বিপাকে পতিত হলে এই একটি পপুলেশন যদি উতরে যেতে না পারে তাহলে বাংলাদেশে কোন ইলিশ মাছ থাকবেনা একাধিক পপুলেশন থাকলে সমস্যা সঙ্কল পরিস্থিতেও কোন না কোন পপুলেশন টিকে থাকত। পাশাপাশি মাছটির জেনেটিক Variation ও খুব কম যেটা অভিযোজনগত ভাবে মাছটি দূর্বল করে তুলেছে। বর্তমানে বর্ধিত ইলিশ উৎপাদন আমাদের কে পরিতৃপ্ত করতে পারে কিন্তু মাছটি ভয়ংকর রকম অস্তিত্ব সংকট ও অভিযোজনগত দুর্বল অবস্থয় রয়েছে মাছটি সুরক্ষায় সমন্বিত ব্যবস্থাপনা ও গন সচেনতার অত্যন্ত জরুরি।


চীনের সাংহাই ওশেন ইউনিভার্সিটির প্রভাষক ড.কিশোর কুমার সরকার বলেন,  ইলিশের এই প্রজানন বিষয়ে গবেষণা করা আমাদের জন্য একটা রিক্স ড্রাইভ ছিলো। নদী ও সমুদ্রের মধ্যে আলাদাভাবে কাজ করে ইলিশের প্রজনন। 

এসময় অনলাইনে যুক্ত হয়ে শাংহাই ওশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড.চিনহংলি বলেন, ইলিশের উপর এই গবেষণা দীর্ঘদিনের। অনেকের পরিশ্রমের ফলে এই গবেষণা ফলপ্রসূ হয়েছে। সবাইকে ধন্যবাদ। 

সেমিনারে উপাচার্য বলেন, আমাদের গবেষকরা যেভাবে গবেষণা কার্যক্রম শুরু করেছে ইলিশ মাছ নিয়ে তা সত্যিই প্রশংসার দাবিদার। আশাকরি ইলিশ মাছ নিয়ে ব্যতিক্রমী এই গবেষণা গুলো জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে।

আরও খবর