সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

গোয়ালন্দে জোর পূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা, ৭ জনকে পিটিয়ে আহত, ইউপি সদস্য গ্রেফতার

গোয়ালন্দে জোর পূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা, ৭ জনকে পিটিয়ে আহত, ইউপি সদস্য গ্রেফতার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়নের ভোলাই মাতব্বর পাড়ায় জোর পূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় ভুক্তভোগী শিশিন আক্তার (৫০) বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে গোয়ালন্দ ঘাট থানায় ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার একটি মামলা দায়ের করেন। মামলার ১ নং আসামী, উজানচর পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. লিপু মন্ডলকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে , ইউপি সদস্য লিপু মন্ডল ও মামলার অন‍্যান‍্য আসামীরা জোর পূর্বক ভুক্তভোগী শিশিন আক্তারের বাড়ির ভিটের উপর দিয়ে রাস্তা নির্মাণ করে আসছিল। কাজে বাঁধা দিলে আসামীরা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজের এক পর্যায়ে বাদীর ভাগ্নে শামীম মোল্লা (২২) আসামীদের গালিগালাজের প্রতিবাদ করলে আসামীরা তাকে এলোপাথাড়ি মারপিট শুরু করে। মারপিট দেখে বাড়ির মধ্যে থাকা অপর ভাগ্নে আলামিন, নাতি আসিফ, বড় ভাসুর ছহের মিস্ত্রি, তার ছেলে আশরাফুল, ননদ জোসনা ও কমেলা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। এ সময় আমার দুই ননদের গায়ের জামা ছিড়ে তাদের শ্লীলতাহানি করে হামলাকারীরা। এক পর্যায়ে আমাদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা হুমকি দিয়ে চলে যায়। এ ব‍্যাপারে ভুক্তভোগী শিরিন আক্তার বলেন, আমরা আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করে ১ নং আসামীকে গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গ্রেফতার করা হয়। ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

৫ ঘন্টা ৪৭ মিনিট আগে