মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

পাবিপ্রবি'র রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান রতন কুমার পাল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নিজ বিভাগের সহযোগী অধ্যাপক রতন কুমার পাল। 


বুধবার (২৬ শে ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহযোগী অধ্যাপক রতন কুমার পাল ২৬ শে ফেব্রুয়ারি থেকে কার্যকর করে রসায়ন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হলো। বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী রতন কুমার পাল দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।



 


রতন কুমার পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ হতে বিএসসি (অনার্স), এমএস সম্পন্ন করেন। পরে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিও অর্জন করেছেন।



নবনিযুক্ত চেয়ারম্যান রতন কুমার পাল বলেন, " এটি একটি প্রশাসনিক দায়িত্ব। শিক্ষার্থীরা এখানে শিক্ষাগ্রহণ করেন এবং এখান থেকে শেখার পর দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেন। কাজেই এখানে সব ধরনের সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন। এটা আমার নজরে থাকবে। সেইসঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিক থাকবো। আমার বিশ্বাস সকলের সহযোগিতায় আর আমার দৃঢ় প্রচেষ্টায় রসায়ন বিভাগ আরো অনেক দূর এগিয়ে যাবে। "

আরও খবর