নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চবি নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে






চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশ প্রোগ্রাম ৮ ডিসেম্বর  বৃহস্পতিবার  সকাল ১০:৩০ টায় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২ নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক এবং কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী। চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মোহাম্মদ মীর সাইফুদ্দীন খালেদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোরশেদুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. রওশন আরা আফরোজ এবং সহকারী অধ্যাপক ড. মোঃ আহসানুল কবীর, জনাব মোঃ আবুল বাশার ও জনাব এস এ এম জিয়াউল ইসলাম।

 উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের চবি ক্যাম্পাসে স্বাগত জানান এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরাই এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের জ্ঞানভান্ডার থেকে জ্ঞান আহরণের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য মাননীয় উপ-উপাচার্য আহবান জানান।

উক্ত বিভাগের শিক্ষার্থী ইমরুল হাসান ও খাদিজা আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নিশাত শাহারিন।

আরও খবর