শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শায়খ আকবর আলীর মৃত্যুতে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের শোক প্রকাশ

সুনামগঞ্জের বিশিষ্ট আলেমে দ্বীন ও কামরূপদলং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা আকবর আলীর মৃত্যুতে শোকাহত পুরো সুনামগঞ্জ জেলা। প্রবীণ এই আলেমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। শায়খ আকবর আলী ছিলেন সুনামগঞ্জের উলামায়ে কেরামের রাজনৈতিক আধ্যাত্মিক ও দরদী রাহবর। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জমিয়তের বার বার নির্বাচিত সভাপতি ছিলেন। সুনামগঞ্জ জেলায় জমিয়তের রাজনীতির ময়দানেও উনার অতুলনীয় অবদান রয়েছে। শোক প্রকাশ করে উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা হোসাইন আহমদ বলেন, উনার ইন্তেকালে সুনামগঞ্জবাসী একজন সত্যিকার আল্লাহ ওয়ালা বুজুর্গ হারালো। সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ বলেন, শায়েখ মাওলানা আকবর আলী রাহিঃ ইন্তেকালে সুনামগঞ্জের উলামায়ে কেরাম একজন দরদী রাহবর মুখলেস আল্লাহ ওয়ালা বুজুর্গ ও একজন বিচক্ষণ রাজনীতিবীদ হারালো। সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ বলেন, হুজুরের ইন্তেকালে হুজুর ছিলেন একজন সত্যিকার নায়েবে নবী। তিনি ছিলেন আমাদের এলাকার সবার শ্রদ্ধার ব্যক্তি৷ আমি হুজুরের রুহের মাগফেরাত কামনা করছি। এক শোকবার্তায় উপজেলা জমিয়ত নেতৃবৃন্দ হুজুরের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন৷
Tag
আরও খবর