যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

অনিয়ম ও হয়রানি বন্ধে ডিজিটালাইজড সিস্টেম চালুসহ ১৯দাবি জবি ছাত্র ফন্টের

শিক্ষক নিয়োগে ডেমো ক্লাস, ইউজিসি কৌশলপত্র ও সান্ধ্যকালীন কোর্স বাতিল, অনিয়ম ও হয়রানি বন্ধে ডিজিটালাইজড সিস্টেম চালুসহ ১৯ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। 


সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এ সম্মেলন করে সংগঠনটি। এসময় তারা উপাচার্য বরাবর তাদের দাবিনামা উপস্থাপনের কথা জানান।


তাদের দাবিগুলো হলো -বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে দ্রুত জকসু নীতিমালা সংযোজনসহ শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন দিতে হবে। ভর্তুকি দিয়ে ২০ টাকায় দুপুর ও রাতের খাবারসহ ক্যাফেটেরিয়া উন্নয়ন করতে হবে। ২০২৬ সালের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে আবাসন এবং এর আগ পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। শিক্ষা ও গবেষণায় বাজেট বৃদ্ধি, গবেষণা সুযোগ সম্প্রসারণ, তহবিল নিশ্চিত ও মানসম্মত প্রকাশনায় আর্থিক প্রণোদনা দিতে হবে। শিক্ষক নিয়োগে গবেষণা অভিজ্ঞতা অগ্রাধিকার, লিখিত পরীক্ষা, ডেমো ক্লাস ও নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। 


মেডিকেল সেন্টার এবং কাউন্সিলিং সেন্টারে ২৪ ঘণ্টা মানসিক স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করে প্রয়োজনীয় চিকিৎসামগ্রী বাড়াতে হবে। ইউজিসির কৌশলপত্র বাতিল, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ ও সান্ধ্যকালীন কোর্স বাতিল করতে হবে। প্রতিটি বিভাগে আধুনিক ল্যাব, শিক্ষাসুবিধা ও উন্নত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। যৌন নিপীড়ন সেল কার্যকর ও অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন ও দুর্নীতি শ্বেতপত্র শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। রেজিস্ট্রার ভবন, আইটি সেল, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরসহ প্রশাসনিক বিভাগে সরল অনিয়ম ও হয়রানি বন্ধে ডিজিটালাইজড সিস্টেম চালু করতে হবে। ওয়ান-স্টপ-সার্ভিস চালু করতে হবে।


শহীদ সাজিদ ভবনে পর্যাপ্ত লিফট এবং নারী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ওয়াশরুম নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় লাইব্রেরি ২৪ ঘণ্টা খোলা রেখে আধুনিকীকরণ করতে হবে। ক্যাম্পাসে বাসের সংখ্যা ও শাটল বাসের রুট বৃদ্ধি করতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে। ক্যাম্পাসের পরিবেশ উন্নত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার প্রেক্ষিতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ এবং Graduate Teaching Assistant নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।


সম্মেলন শেষে শাখা ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ বলেন, বর্তমানে আমরা খুবই ভয়াবহ ও সংকটপূর্ণ সময় পার করছি। মানুষের নিরাপত্তা ও একাধিক ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্ররা রাস্তায় নামছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও উঠছে। আমরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্ট ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানাই।   

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে