শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে শিরণি আয়োজনকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আধিপত্য বিস্তার ও ফসলের জন্য বৃষ্টি চেয়ে শিরনীর আয়োজন কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে ছয়হাল মাঠে আবদাল মিয়া-সুফি মিয়া পক্ষ ও নূর মিয়া-আশ্বিক মিয়া পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নূর মিয়া-আশিক মিয়ার পক্ষের আহতরা হলেন-ঠাকুরভোগ গ্রামের মৃত তছই মিয়ার ছেলে নূর মিয়া, মৃত আবকুল খাঁ'র ছেলে শিহাব মিয়া, মৃত রমজান খাঁ'র ছেলে আরজান খাঁ, মৃত আবদুল নূরের ছেলে মতলিব মিয়া, মৃত ইসবর খাঁ'র ছেলে শাহ জাহান খান, আকিক মিয়া, সাজিদ মিয়া। আবদাল মিয়া-সুফি মিয়া পক্ষের আহতরা হলেন মৃত মনাফ মিয়ার ছেলে আবদাল মিয়া, সুফি মিয়ার ছেলে জুবেল আহমদ, মৃত আছদ্দর আলীর ছেলে হাবিবুর রহমানস ওরফে হাবিব মিয়া, মিজানুর রহমান, মখলিছ মিয়ার ছেলে সেবুল মিয়া, আবুল মিয়া, মনির মিয়ার ছেলে ডালিম মিয়া, সৈয়দ মিয়ার ছেলে জমিদার আলী, মৃত আশাদ খাঁ'র ছেলে রেকুল খান, মৃত আরজু মিয়ার ছেলে ফখরু মিয়া, মৃত কমির মিয়ার ছেলে বাদশা মিয়া, ও পারভিন বেগম৷ এছাড়া আরও কয়েকজন আহত হলেও তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গ্রামে শিরনীর আয়োজন করেছিল নূর মিয়া-আশিক মিয়া পক্ষ। ওইদিন সন্ধ্যায় আবদাল মিয়া-সুফি মিয়ার পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দেন, শনিবার সকালে তারাও শিরনীর আয়োজন করবেন। এ ঘোষণার পর থেকেই উত্তেজনা ছড়াতে থাকে ঠাকুরভোগ গ্রামে। সেই ধারাবাহিকতায় শনিবার সকালে উত্তেজনা আরও ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন প্রায় ২৫ জন। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
Tag
আরও খবর