শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

ভোলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আর্জেন্টিনা সমর্থক নিহত

এম এ আশরাফ - ভোলা জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 07-12-2022 08:36:19 am

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ হৃদয় নামে আর্জেন্টিনা সমর্থক নিহত

ভোলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে মোঃ হ্নদয় (২২) নামে আর্জেন্টিনার এক সমর্থক নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় উভয়পক্ষের ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৭ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে জেলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হ্নদয় ওই গ্রামের দিনমজুর ইব্রাহিম খলিলের ছেলে। দুই ভাইয়ের মধ্যে হ্নদয় বড়।

পুলিশ এবং নিহত হ্নদয়ের খালাতো ভাই শেখ ফরিদ জানান, গত ৩ ডিসেম্বর আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া দলের খেলা চলাকালীন সময় স্থানীয় দুই কিশোরের মধ্যে তর্কবিতর্ক হয়। তাঁরা দু'জন সিনিয়র জুনিয়র ছিল। এরই জের ধরে মঙ্গলবার দিনগত রাতে আর্জেন্টিনা সমর্থকের আকবর আলীসহ বেশ কয়েকজন হ্নদয়ের উপর হামলা চালায়। হামলায় হ্নদয় রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। রাত পৌনে ১টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ভোলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম ও ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আশিক জানায়, ৩ ডিসেম্বর আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার খেলা চলাকালীন সময়ে নুডলস খাওয়াকে কেন্দ্র করে আলী আকবর ও হ্নদয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। আলী আকবর হ্নদয়ের সঙ্গে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এই ক্ষোভ থেকে মঙ্গলবার রাতে আলী আকবর বেশ কয়েকজন কিশোরকে নিয়ে হ্নদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায়।

নিহত হ্নদয়ের মা নুর নাহার জানান, মঙ্গলবার রাতে হ্নদয় বাড়িতে ভাত খাচ্ছিলেন। এমন সময় আলী আকবর মুঠোফোনে তাকে ডেকে নিয়ে তাঁর উপর হামলা চালায়। রাত পৌনে ১টার দিকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন ফকির ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনার পর রাতেই ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৭ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে ভোলা পুলিশ সুপারসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

Tag
আরও খবর