লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা

যথাযথ শ্রদ্ধায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২১'শে ফেব্রুয়ারি পালন

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 21-02-2025 07:09:19 pm

আজ ২১শে ফেব্রুয়ারী, মহান ভাষা দিবস। মায়ের মুখের সু-মধুর এই ভাষা পেতে আন্দোলনে শহীদ হয়েছে অগনিত মানুষ। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনে প্রথম প্রহরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রতি বছরের ন্যায় এ বছরও মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভোর হতেই শিক্ষার্থীরা ফুল নিয়ে নিজ প্রতিষ্ঠানে হাজির হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে দেখা গেছে সকাল বেলা শিক্ষার্থীরা কেউ এসেছে ২ টি ফুল নিয়ে, কেউ এসেছে ফুলের ডালা সাজিয়ে। শিক্ষকদের সাথে ছোট্ট শিক্ষার্থীদের খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দৃশ্য যে কারো মন বিমোহিত করবে। এ সম্পর্কে বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী তানহা ও আনিসা জানান তারা ভাষা আন্দোলন শুধু বইতে পড়েছেন। যারা এই ভাষার জন্য প্রান দিয়েছেন তাদের কাছে সবাই ঋনী। আমরা ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তাদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই ভাষা আমরা ভালোবাসবো, যত্ন করবো। এই ভাষা আমাদের অর্জন। কোনভাবেই এই ভাষার বিকৃতি হতে দেয়া যাবে না। উল্লেখ্য, বিভিন্ন বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষার ইতিহাস ও ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও খবর