নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ব্রহ্মপুত্র নৌ-পথে ডাকাতি: গাইবান্ধা থেকে ১৫ সদস্যে দল এসে ডাকাতি করে চলে যায়

ব্রহ্মপুত্র নৌ-পথে ডাকাতি: গাইবান্ধা থেকে ১৫ সদস্যে দল এসে ডাকাতি করে চলে যায়

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌ-পথে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার বাবুল মিয়া, দুই দিনের রিমান্ড শেষে দায় স্বীকার করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার কুড়িগ্রাম আদালতে হাজির করলে তিনি বিচারকের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইন চার্জ (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৯ ফেব্রুয়ারি চিলমারী উপজেলার, চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল খেয়াঘাটের কাছে ব্রহ্মপুত্র নদে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী একযাত্রী বাদী হয়ে চিলমারী মডেল থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন। ঐ মামলায় গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়নের চরাঞ্চলে অভিযান চালিয়ে বাবলু মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব ও পুলিশের একটি যৌথ দল। পরে আদালতে সোপর্দ করে তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন চিলমারী নৌ পুলিশ। গ্রেপ্তার বাবলু মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার, কঞ্চিবাড়ী ধুবনী এলাকার ফজলুল হকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ব্রহ্মপুত্রে নৌ ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ব্রহ্মপুত্র নৌ-পথসহ ফুলছড়ি-বাহাদুরাবাদ নৌ-পথে সংঘটিত ডাকাতির ঘটনায় বাবলু মিয়া সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে ওসি ইমতিয়াজ কবির বলেন, ‘ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ডাকাত বাবলু। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাইবান্ধার খামার কামারজানি এলাকা থেকে ডাকাতিতে ব্যবহৃত নৌকা উদ্ধার করা হয়েছে।’ ওসি আরও বলেন, ‘ বাবলুর দলে ১৫ জন পেশাদার ডাকাত সদস্য রয়েছেন। এরা সবাই গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ এবং সাদুল্যাপুর এলাকার বাসিন্দা। এদের মধ্যে ৯ জনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছেন। শুধু চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌ-পথ নয়, গাইবান্ধার ফুলছড়ি-কামারজানি নৌ-পথেও এরা ডাকাতি করেছেন। বাবলুর সহযোগিদের গ্রেপ্তার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরও খবর