আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

ছয় মাসে ১৬ হাজার কোটি টাকা জব্দ, বাড়ছে ব্যাংক ঋণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-02-2025 02:52:45 pm

২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এতে ১৬ হাজার কোটি টাকা জব্দ করা হয়। 


শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


ক্ষমতার পরিবর্তনের পর সরকার অর্থপাচার ও অবৈধ লেনদেন রোধে কঠোর অবস্থান নেয়। ০৫ আগস্টের পর বিএফআইইউ একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে। এতে অনেক বড় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান আইনের আওতায় আসে। 


এদিকে রাজনৈতিক পটপরিবর্তন ও ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে চলতি অর্থবছরে ব্যাংক ঋণের পরিমাণ বেড়েছে। পাশাপাশি সরকারের নিট ব্যাংক ঋণও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২২ জানুয়ারি এর পরিমাণ ১৫ হাজার ৭৫৯ কোটি টাকা ছাড়িয়েছে।


কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৭৭৮ কোটি ৩০ লাখ টাকা। তবে চলতি অর্থবছরের জন্য সরকারের ব্যাংক ঋণ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা।