অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

অবৈধভাবে পুকুর খননের মাটি বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি ও জনসাধারণের চলাচলের রাস্তা নষ্টের অপরাধে দুই ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আসিফ আল জিনাত। জানাগেছে, ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা পশ্চিমপাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে আফছার আলী মন্ডলকে অবৈধভাবে পুকুর খননের অপরাধে গত ১১ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাতুল আরা মোবাইল কোর্ট পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন এবং পরবর্তীতে পুকুর খনন করে মাটি বিক্রি করতে নিষেধ করেন। তাঁর নিষেধ তোয়াক্কা না করে পরবর্তীতে তিনি আবার ওই পুকুর আবারও খনন শুরু করলে কালাই উপজেলার ভাবকী গ্রামের জব্বার ফকিরের ছেলে ভেকু মেশিনের মালিক কলম ফকির (৫৫) কে দ্বিতীয় বার পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাস জেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। একইদিন ক্ষেতলাল পৌরসভার কোড়লগাড়ী মহল্লায় সাইফুল ইসলাম নামে আরেক ব্যক্তিকে অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) মেশিনের মাধ্যমে পুকুর খনন করে ট্রাকলরি যোগে এলাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন বিক্রি করে আসছে। এতে ওই এলাকার প্রধান পাকা রাস্তা সহ গ্রামীন রাস্তা ঘাট চরম ক্ষতিগ্রস্ত ও জনসাধারণ চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়। এমন অভিযোগ পেয়ে গত ১২ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৫ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট থানা ফোর্স নিয়ে সরেজমিনে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুকুর মালিক সাইফুল ইসলামের এক লক্ষ টাকা ও ভেকু মালিক কলম ফকিরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ক্ষেতলাল উপজেলায় কিছু মাটি বিক্রেতা নিয়ম বহির্ভূত পুকুর খনন করে আসছিল। এমন অভিযোগে মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ১ মিনিট আগে