শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

গরীবের বন্ধু হিসেবে আবারো আবির্ভূত তালহা আলম

সৈয়দ তালহা আলম মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যার চিন্তাভাবনাতে সবসময়ই মানবসেবার অগ্রাধিকার। তালহা আলম তার মানবিকতা দিয়ে ইতিমধ্যেই সুনামগঞ্জ-৩ আসনের মানুষের মন জয় করে চলেছেন৷ এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ-৩ আসনে অগ্নিকান্ডে নিঃস্ব ১৩টি পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার( ১১ ফেব্রুয়ারি) শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামে গতমাসে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে নগদ ১০ হাজার করে ৪০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত জমিয়তের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনতার চেয়ারম্যান খ্যাত সৈয়দ তালহা আলম। ইতিপূর্বে তিনি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামে ৬টি এবং শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামুরা গ্রামে আরো ৪টি পরিবারকে পুনর্বাসনের জন্য ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেছেন। সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে তালহা আলম আগামীতে বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী। বিশ্ব মহামারী করোনা এবং ২০২২ সালের প্রলয়ংকারী বন্যায় তালহা আলম নিজে গ্রামে গ্রামে গিয়ে লকডাউনে আক্রান্ত এবং পানিবন্দি মানুষের কাছে ব্যাক্তিগত তহবিল থেকে কোটি টাকারও বেশি খাদ্য সামগ্রী মানুষের কাছে নিয়ে যান। এছাড়াও ২০২৪ সালে পাগলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনে নগদ সহায়তা করেন। সুনামগঞ্জ-৩ আসনে তালহা আলম একটি জনপ্রিয় নাম এবং ধারণা করা হচ্ছে যে আগামী সংসদ নির্বাচনে তিনি অন্যতম মূল প্রার্থী হবেন। এভাবে জনহিতকর কাজ এবং কথা দিয়ে কথা রেখে দলমতের উর্ধ্বে ক্লিন ইমেজের প্রার্থী তালহা আলমের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।
Tag
আরও খবর