নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুরে ব্যাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন ও বাজারজাতকরণ মাঠ দিবস অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হরিসারা গ্রামে সোনার বাংলা এগ্রোতে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় মাঠ দিবসে জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আক্কেলপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কামনাশিস্ সরকার বলেন, কেঁচো সার মাটির পিএইচের মাত্রা নিয়ন্ত্রণসহ মাটির বিষক্রিয়া দূর করে। এটি ব্যবহার করলে ফসলের উৎপাদন ও গুণাগুণ বৃদ্ধি পায় এবং উৎপাদন খরচ কম হয়। উৎপাদিত ফসলের বর্ণ, স্বাদ ও গন্ধ হয় আকর্ষণীয়। ভার্মি কম্পোষ্ট বা কেঁচো সার মাটির পানি ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করে এবং বায়ু চলাচল বৃদ্ধি পায়।

এ সময় আরও বক্তব্য দেন, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, জাকস ফাউন্ডেশনের সহ-আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, আক্কেলপুর শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদ, রায়কালি শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার কাজি জাকির হোসেন, জাহিদ হোসেন প্রমুখ।

এ ছাড়াও উক্ত প্রকল্পের মার্কেটিং ম্যানেজার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরসহনবিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, উপকরণ সরবরাহকারী এবং অত্র এলাকার সবজি চাষীগণ উপস্থিত ছিলেন।

এই উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

কৃষি উদ্যোক্তা গোলাম মোক্তাদির জানান, তিনি প্রকল্পের সহযোগিতায় বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন শুরু করেন। এতে করে এলাকার কৃষকগণ ভালো মানের জৈব সার জমিতে ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারছেন এবং আগামীতে এই কেঁচো সারের খামারটি বৃদ্ধি করার পরিকল্পনাও হাতে নিয়েছি যেন এলাকার কৃষকদের কাছে খুব সহজলভ্য হয়।

আরও খবর