বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিমের পিকআপে ডাকাতি: গ্রেফতার ৬ ডাকাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2022 09:03:31 am

ফাইল ছবি


নিউজ ডেস্ক :


দেশে ডিমের দাম এখন আকাশ ছোঁয়া। যার হালি ছাড়িয়েছে ৫০ টাকা। এ অবস্থায় নারায়ণগঞ্জে ২৫ হাজার ডিমবোঝাই পিকআপ ভ্যানে ডাকাতির খবর এসেছে। এরই মধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাস ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। উদ্ধার করা হয় সেই পিকআপটি।


শনিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


গ্রেফতাররা হলেন ডাকাত দলের সরদার মুসা আলী (৪০), নাঈম মিয়া (২৪), শামিম (৩৫), রনি (২৬), আবু সুফিয়ান (২০) ও মামুন (২৪)। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি বাস জব্দ করা হয়।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শুক্রবার (১২ আগস্ট) রাতে রূপগঞ্জের ভুলতা গোলাকান্দাইল এশিয়ান হাইওয়েতে র‌্যাব-১১ এর একটি দল টহল দিচ্ছিল। এসময় একটি ডিমবোঝাই পিকআপের সন্দেহজনক গতিবিধি দেখে তাকে থামান র‌্যাব সদস্যরা। তখন পিকআপ থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ডাকাতির উদ্দেশ্যে ‘যুব কল্যাণ এক্সপ্রেস লিমিটেডে’র একটি বাস নিয়ে এশিয়ান হাইওয়েতে ডিমের পিকআপের পিছু নেয়। একপর্যায়ে ভুলতা-রূপসী সড়কে পিকআপটির সামনে গিয়ে বাস দিয়ে পথরোধ করে। এরপর পিকআপের চালক ও তার সহকারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক পিকআপটি নিয়ন্ত্রণে নেয় ডাকাতরা। এসময় তাদের আরেকটি দল পিকআপের চালক ও সহকারীর হাত-পা বেঁধে মারপিট করে বাসে উঠিয়ে নেয়।


এরপর ডাকাত দলের সরদার মুসা ও তার প্রধান সহকারী নাঈম পিকআপটি নিয়ে গাউছিয়া-মদনপুরমুখী রাস্তায় নিয়ে যায়। আর ডাকাত দলের বাকি সদস্যরা পিকআপের চালক ও হেলপারকে বাসে করে মদনপুরের দিকে নিয়ে যায়।



কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ডাকাতদের দেওয়া তথ্যে পিকআপের চালক ও হেলপারকে উদ্ধারে মদনপুর যায় র‌্যাব। সেখানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে জব্দ করা হয় বাসটি। এসময় ডাকাতদলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে র‌্যাব সদস্যরা ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হন। আর বাকি ৪-৫ জন বাস থেকে লাফিয়ে পালিয়ে যান। এরপর বাসের ভেতর থেকে পিকআপচালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়।


র‌্যাব জানায়, এই ডাকাত দলটি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন মহাসড়কে ডাকাতি করে আসছিল। তারা পেশায় কেউ পোশাককর্মী, কেউ গাড়িচালক, হেলপার আবার কেউ রাজমিস্ত্রি ও কাপড়ের দোকানের কাটিং মাস্টার। দিনে নিজ নিজ পেশায় থাকলেও বিভিন্ন সময় তারা সংঘবদ্ধভাবে ডাকাতিতে অংশগ্রহণ করেন।


তিন গ্রুপে ভাগ হয়ে ডাকাতি


প্রথম গ্রুপ: এই গ্রুপটি ডাকাতির জন্য বিভিন্ন পণ্যবাহী ট্রাক ও যানবাহনের তথ্য সংগ্রহ করে। এরপর ডাকাতির জন্য স্থান নির্ধারণ করে।


দ্বিতীয় গ্রুপ: এই দলটি বাস নিয়ে মহাসড়কে সুবিধাজনক স্থানে অবস্থান নেয়। এরপর ডাকাতির জন্য টার্গেট করা পণ্যবাহী যানের পিছু নেয় তারা। পরবর্তীতে সুবিধাজনক স্থানে গিয়ে পণ্যবাহী যানটিকে বাস দিয়ে গতিরোধ করে ডাকাতি করে।


তৃতীয় গ্রুপ: এই দলটির নেতৃত্ব দেন ডাকাত দলের প্রধান মুসা। তিনি ডাকাতি করা পণ্যবাহী যানটি চালিয়ে নির্ধারিত স্থানে নিয়ে যান এবং মালামাল আনলোড করেন। এর মধ্যে পণ্য বিক্রি করতে ব্যর্থ হলে সেগুলো কোনো নির্জন স্থানে ফেলে দেওয়া হয়।


জিজ্ঞাসাবাদে মুসা জানান, তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে ডাকাতির মামলায় গ্রেফতার হয়ে কারাভোগও করেছেন তিনি।


র‌্যাব জানায়, গ্রেফতার শামিম ডাকাত সর্দার মুসার প্রধান সহযোগী। তিনি ডাকাতির সময় বাসটি চালান। ২০০৬ সালে স্ত্রীর হত্যার দায়ে সাত বছর কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।


অন্যদিকে গ্রেফতার রনি ডাকাতির কাজে ব্যবহৃত বাসচালকের হেলপার। আর নাঈম পেশায় একজন গাড়িচালক। গ্রেফতার মামুন স্থানীয় একটি সেলাই কারখানায় কাটিং মাস্টারের কাজ করেন।


ডাকাতির কাজের জন্য বাসটি তারা কীভাবে পেলেন- এমন প্রশ্নে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চক্রটি মালিকের কাছ থেকে বাসটি নিয়ে গত দেড় বছর ধরে ডাকাতি করে আসছিল। কিন্তু বাস মালিক জানতেন না তার বাস দিয়ে যাত্রী পরিবহন না করে ডাকাতি হয়। তবে বাসের সব কাগজপত্র ঠিক ছিল।

আরও খবর


6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

২০ ঘন্টা ৪৯ মিনিট আগে






6a68c65664310-280726091014.webp
এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা

১ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে