নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে ১৯ টি হিমাগারের আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা কৃষকদলের মানববন্ধন

জয়পুরহাটে ১৯ টি হিমাগারের আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা কৃষকদল। 

রোববার (০৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে মানববন্ধন থেকে হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানিয়ে বক্তৃতা করেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস মতিন প্রমূখ। 

এ সময় বক্তারা বলেন, এমনিতেই আলুর দাম কম, তার ওপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলে দেওয়া হয়েছে। এতে করে প্রান্তিক চাষীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। এ বছর আলু উৎপাদনের খরচ কয়েকগুণ বেড়েছে। মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে উপাদান করতে গিয়ে মূল্য আগের তুলনায় অনেক বেশি পড়েছে। এমনিতেই তারা লোকসানের মুখে পড়েছে। তার ওপর হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

ভাড়া বৃদ্ধি সরাসরি কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র। যদি অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হয়, তাহলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।

আরও খবর