শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক আজিজ মিয়ার অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও জেলা প্রশাসক প্রেরিত রিপোর্টে দুর্নীতি প্রমাণিত হওয়ায় বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়ার পাঠদান কার্যক্রম বন্ধ ও দ্রুত অপসারণের দাবীতে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮ ফেব্রুয়ারি) সকালে পূর্ব বীরগাঁও ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সচেতন নাগরিকবৃন্দের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কবি আজমল আহমেদ, সলিব নূর বাচ্চু, মাছুম আহমদ জোসেফ ,শুয়েব আহমেদ, মিজানুর রহমান, সিপাউর রহমান, কাউসার আহমেদ ভুট্রো ও রায়েজনুর সহ আরও অনেকে।  সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধারাবাহিক আইনানুগ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক আজিজ মিয়ার দুর্নীতি প্রমাণিত হয়েছে। তাই আমরা আশা করি দোষী সাব্যস্থ শিক্ষককে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীগ্রই অপসারন করবেন।  উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক কর্তৃক অপরাধী প্রমাণিত হওয়ায় আমরা মনে করি উক্ত শিক্ষক শিক্ষকতার মত মহান পেশাকে কলংকিত করেছেন। এবং শিক্ষকতা করার মত নৈতিক অধিকার হারিয়েছেন।  তারা আরও বলেন, স্থানীয়ভাবে কিছু খবর রটেছে যে উক্ত শিক্ষক খুবই প্রভাবশালী ও মিথ্যুক প্রকৃতির লোক। অবৈধ ক্ষমতা ব্যবহার করে তিনি শিক্ষকতা চালিয়ে যাবেন বলেও হুশিয়ারী দিয়ে থাকেন। অথচ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নতুন প্রজন্ম এই শিক্ষকের শিক্ষকতা মেনে নিতে পারেনা। সর্বোপরি জুলাই বিপ্লব তথা নতুন বাংলাদেশের পক্ষের শক্তি ও অবৈধ ক্ষমতা ব্যবহারকারী শিক্ষকের পেশী বাহীনির মধ্যে যেকোনো সময় অনাকাংখিত ঘটনা ঘটতে পারে । তাই দ্রুততম সময়ের মধ্যে  দুর্নীতি প্রমানিত হওয়ায় বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়ার পাঠদান কার্যক্রম বন্ধ ও দ্রুত অপসারণের জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি। যদি ওই শিক্ষককে অপসারণ না করা হয় পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণসহ নানা কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারী দেন সচেতন নাগরিকবৃন্দ।
আরও খবর