বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে শান্তিগঞ্জে মোটরসাইকেল র‍্যালি

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার উদ্যোগে ১ ফ্রেব্রুয়ারি ২০২৫ সরকারি জুবিলি স্কুল মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। উক্ত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মোটরসাইকেল র‍্যালি ও মিছিলের মাধ্যমে ব্যাপক প্রচার ও প্রচারণা করেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার প্রধান প্রধান সড়কগুলো মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ, সেক্রেটারি দিলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান , উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃরায়েজ নুর,সেক্রেটারি মামুন আহমদ, প্রমূখ। এছাড়াও ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের কয়েক শতাধিক নেতাকর্মীরা মোটরসাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন। মোটরসাইকেল র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আমির হাফেজ আবু খালেদ উপস্থিত সবাইকে আগামী ১ফ্রেব্রুয়ারি শনিবার সুনামগঞ্জ সরকারি জুবিলি স্কুল মাঠে কর্মী সম্মেলনে অংশগ্রহণ এবং সম্মেলনটি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি আরও বলেন, কর্মী সম্মেলন সুনামগঞ্জ জেলা জামায়াতের একটি গুরুত্বপূর্ণ বড় আয়োজন। এটি সফল করতে সকলে তৎপর হতে হবে। এটি ইসলামী আন্দোলনের শক্তি ও সাংগঠনিক দক্ষতাকে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করবে।
Tag
আরও খবর