চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-01-2025 02:14:17 pm

দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ না হওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্মশালায় গভর্নর কথা বলেন।


গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দুর্বল ব্যাংকের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ১০ বছর আগে থেকে বলে এসেছি, আপনারা এস আলমের ব্যাংকের টাকা রাখবেন না, আপনারা রাখছেন। ২ শতাংশ বেশি লাভের আশায় এখন ধরা খেয়েছেন।


তিনি বলেন, ব্যাংকখাতের অনিয়ম দুর্নীতির জেরে আলোচিত শিল্পগ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে গেছে। এসব ব্যাংকের গ্রাহকরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন না। টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সাহায্য করেছে বাংলাদেশ ব্যাংক।


টাকা উদ্ধার করা হবে জানিয়ে তিনি আরও বলেন, সময় দিতে হবে। এখনই পারা যাবে না। ধাপে ধাপে এই বছরই হয়তো করা হবে। টাকা বা বন্ড কিছু একটা পাবেন।


সমবায় সমিতির নামে গ্রাহক হয়রানি ঠেকানোর উদ্যোগ নেয়া হবে জানিয়ে তিনি বলেন, সমবায় সমিতির আন রেগুলেটে মার্কেট তৈরি হচ্ছে। এতে করে স্ক্যাম তৈরি হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের লাইসেন্স দেয়ার প্রয়োজনীয়তা আছে কিনা বিবেচনা করা হবে। কারণ এগুলো লোন শার্ক তৈরি করছে স্থানীয়ভাবে।

আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৬ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে